১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টলিউডে জিতের ২১ পূর্ণ

সাথী সিনেমার মুক্তির পর একটানা ২৫ সপ্তাহ প্রেক্ষাগৃহের বাইরে ‘হাউসফুল’ বোর্ডের সাক্ষী ছিল বাংলা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 06:47 PM

Updated : 14 Jun 2023, 06:47 PM

ক্যারিয়ারে ২১ বছর পূর্ণ করলেন ভারতীয় বাংলা সিনেমার নায়ক জিৎ। সোশ্যাল মিডিয়ায় সে খবর নিজেই জানালেন অভিনেতা।

বুধবার সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেকের বর্ষপূর্তি উপলক্ষে টুইটারে একটি আবেগঘন পোস্ট করেছেন জিৎ।

টুইটার পোস্ট অভিনেতা লিখেছেন, “আপনাদের সঙ্গে ২১টা বছর কেটে গেল, কিন্তু তারপরেও মনে হয় সবে মাত্র শুরু করেছি। আমার মনে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার লক্ষ্যে অগণিত স্বপ্ন এবং আকাঙ্ক্ষা লালন করছি।”

এছাড়াও সুদীর্ঘ ক্যারিয়ারে অনুরাগীদের পাশে থাকার জন্যও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।

২০০২ সালে এই দিনেই হরনাথ চক্রবর্তী পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘সাথী’র মধ্য দিয়ে টলিউডে আত্নপ্রকাশ করেন জিৎ। এ সিনেমায় প্রিয়াঙ্কা ত্রিবেদীর সঙ্গে অভিনেতার জুটি বাংলা বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল। একটানা ২৫ সপ্তাহ প্রেক্ষাগৃহের বাইরে ‘হাউসফুল’ লেখা সাইনবোর্ডের সাক্ষী ছিল বাংলা।

জিতের সর্বশেষ সুপারহিট সিনেমা ‘চেঙ্গিজ’ সর্বভারতীয় স্তরে মুক্তি পায়। তবে আজকাল অভিনেতা ‘মানুষ’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন।

এদিকে গুঞ্জন ছড়িয়েছে, বাবা যাদব পরিচালিত সিনেমা ‘বস’ এর তৃতীয় সিক্যুয়েলে কাজ করবেন জিৎ।

আরও পড়ুন:

পুরানো খবর:

বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিৎ-মিমির ‘বাজি’

পুরানো খবর:

শাকিবের সিনেমার জন্য শুভেচ্ছা রইল: জিৎ

পুরানো খবর:

ঈদে মুখোমুখি দেব-জিৎ

পুরানো খবর:

গুটিলের মানে কী, জানতে পারবেন ফারিয়া?

‘শাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই’ : জিৎ