২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বৈশাখী সাজে ফেইসবুকে শাবনূর

এবার দেশ ছাড়ার পর ঢাকাই সিনেমার নায়িকা শাবনূর সোশাল মিডিয়ায় কিছুদিন চুপচাপ ছিলেন। তবে কয়েকদিন ধরে ফের সরব হয়েছেন তিনি। দেশের অনেক তারকার মত নব্বই দশকের এই নায়িকা হাজির হয়েছেন বৈশাখী সাজে। ফেইসবুকে কয়েকটি ছবি দিয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শাবনূর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 12:08 PM

Updated : 15 Apr 2024, 12:23 PM

Image

গত বছরের শেষ নাগাদ দেশে এসেছিলেন শাবনূর। সে সময় তিনি কয়েকটি সিনেমার চিত্রনাট্য শুনেছেন, ফটোসেশন করেছেন এবং ‘রঙ্গনা’ সিনেমার মহরত করেছেন।

Image

ধারণা করা হয়েছিল, মহরতের পর ‘রঙ্গনা’র শুটিং শুরু করবেন শাবনূর। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফেব্রুয়ারির শেষ দিকে শাবনূর সিডিনিতে ফিরে যান। নায়িকার হুট করে দেশ ছাড়ার খবরে সে সময়ে কিছু গুজব তৈরি হলেও পরে শাবনূর নিজেই জানিয়েছিলেন, সময় হলে সিনেমার কাজ শুরু করতে ঢাকায় ফিরবেন তিনি।

Image

শাবনূরে যে তিনটি সিনেমায় অভিনয়ের খবর আসে, সেগুলো হল  ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’। এর মধ্যে ‘মাতাল হাওয়া’ পরিচালনা করার কথা চয়নিকা চৌধুরীর। আর অন্য দুটির পরিচালক হিসেবে আরাফাত হোসাইনের নাম এসেছে।