১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৃজিত-দেবের ‘টেক্কায়’ আরও কে কে?

সিনেমায় আরও দুই অভিনয় শিল্পী হলেন অ্যাকশন হিরো টোটা রায় চৌধুরী এবং বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 05:47 PM

Updated : 02 Jan 2024, 05:47 PM

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি মেতে উঠেছেন সাহেব-বিবি-গোলামদের নিয়ে। আর সেই খেলায় অভিনেতা দীপক অধিকারী দেবের সঙ্গে সঙ্গী করেছেন শহরের আরও দুই অভিনেতাকে।

আনন্দবাজার লিখেছে, সৃজিতের ‘টেক্কা’ সিনেমায় আরও দুই অভিনয় শিল্পী হলেন অ্যাকশন হিরো টোটা রায় চৌধুরী এবং বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়।

টোটা অবশ্য এর আগেও সৃজিতের পরিচালায় সত্যজিত রায়ের ‘ফেলুদা’ হয়ে পর্দায় এসেছেন। এছাড়া সৃজিতের নির্মাণে ‘ফেলুদার’ গল্প ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিনেমায় ফের দেখা যাবে টোটাকে।

অন্যদিকে পরাণ এবং দেবের জুটি দর্শকের বিশেষ পছন্দের। ‘টনিক’ সিনেমার পরে ‘প্রধানেও’ দর্শকের ভালবাসা পাচ্ছে এই জুটি।

পুরানো খবর:

দেবের জন্মদিনে সৃজিতের উপহার, ‘টেক্কা’র পোস্টার প্রকাশ্যে

খুব শিগগিরই ‘টেক্কা’র শুটিং শুরু করতে চলেছেন সৃজিত।  এ সিনেমায় দেবের নায়িকা হয়েছেন রুক্মিণী মৈত্র, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়।

চলতি বছরের দুর্গাপূজায় থ্রিলার সিনেমা ‘টেক্কা’ মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতার।