Published : 24 Dec 2022, 08:16 PM
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টান ধর্মের অনুসারীরা নানা আয়োজনে যিশু খ্রিস্টের জন্মতিথি উদযাপন করে থাকে।
রোববার বড়দিন উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে প্রচারের অপেক্ষায় থাকা তিনটি নাটক আলোচনায় এসেছে। দেখে নেওয়া যাক সেগুলো কী কী।
দুরন্ত টিভির 'হৈ হৈ হল্লা'
এদিন দুরন্ত টিভিতে ‘হৈ হৈ হল্লা’ নাটকটি প্রচার করা হবে; শিশুদের জন্য নির্মিত এই নাটকটি দুপুর ২টায় প্রচারের পর তা পুনপ্রচারিত রাত ৯টা ৩০ মিনিটে। নাটকটি পরিচালনায় রয়েছেন তোফায়েল সরকার।
মাছরাঙা টিভিতে ‘মেরিয়ান’
রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মেরিয়ান’। মেসবাহ উদ্দীন সুমনের রচনায় রোমান্টিক ধারার নাটকটি জয়ন্ত রোজারিও পরিচালনা করেছেন; অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, অর্ষা, ফারুক আহমেদ, মিলি বাশার।
আরটিভিতে 'সান্তা ক্লজ'
আরটিভির বিশেষ নাটক ‘সান্তা ক্লজ’ প্রচার করা হবে। রাকেস বসুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানিয়া বৃষ্টি, মিলি বাসার, ফখরুল বাসার মাসুম।