দেবের নায়িকা নতুন সিনেমায়, কার সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা?
‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইধিকা।
কলকাতার অভিনেতা দীপক অধিকারী দেবের সঙ্গে একের পর এক সিনেমায় জুটি বেঁধে ইতিমধ্যেই নজর কেড়েছেন অভিনেত্রী ইধিকা পাল। এবার ইন্ডাস্ট্রির প্রথম সারির আরেক নায়কের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার জানিয়েছে, পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় জিতের বিপরীতে ইধিকাকে দেখা যেতে পারে। সিনেমাটি এসকে মুভিজের প্রযোজনায় তৈরি হওয়ার কথা রয়েছে।
যদিও এই সিনেমার বিষয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জিৎ বা ইধিকাও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কিছুদিন হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কাণাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন ইধিকা। এর মধ্যে ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কাণাইচরণ’ সিনেমায় যিশু সেনগুপ্ত অভিনয় করেছেন।
ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ পরিচিত। কয়েকবছর আগে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইধিকা।
দুইটি সিনেমাই বেশ 'জনপ্রিয়' হয়।
