১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথু পেরির জীবনাবসান

৫৪ বছর বয়সী এই তারকাকে শনিবার লস অ্যাঞ্জেলেসের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া গেছে।

‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথু পেরির জীবনাবসান

ম্যাথু পেরি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 04:29 PM

Updated : 29 Oct 2023, 04:29 PM

চলে গেলেন জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথু পেরি। 

শনিবার লস অ্যাঞ্জেলেসের ৫৪ বছর বয়সী এই তারকাকে বাথটাবে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে খবর দিয়েছে বিবিসি। 

তবে তার মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে লস এঞ্জেলস পুলিশ।

নব্বইয়ের দশকের জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম চ্যান্ডলার বিং হিসেবে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চরিত্রটিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। 

১৯৬৯ সালে ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন ম্যাথু পেরি, বেড়ে ওঠেন কানাডার অটোয়াতে। সেখানে তিনি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রাইমারি স্কুলে পড়াশোনাও করেন। 

অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে জাস্টিন ট্রুডো এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ম্যাথিউ পেরির মৃত্যু মর্মান্তিক এবং দুঃখজনক। স্কুলের খেলার সেই স্মৃতি আমি কখনোই ভুলব না। সারা বিশ্বের মানুষ তাদের দেয়া আনন্দের মুহূর্তগুলোকে কখনো ভুলতে পারবে না। তুমি সকলের প্রিয় হয়ে উঠেছিল, তোমাকে মনে রাখব আমরা।”