১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুম্বাইয়ের রাস্তায় অটোরিকশায় প্রিয়াঙ্কা-নিক

ফটোশুটের জন্য তারকারা কখন কোন জায়গা বেছে নেবেন বলা মুশকিল। মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি’ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে একচোট ছবি তোলা সেরে স্বামী নিক জোনাসকে নিয়ে সোজা রাস্তায় বেরিয়ে যান প্রিয়াঙ্কা চোপড়া। অটোরিকশাকে ফ্রেমে রেখে নিকের সঙ্গে তোলেন একের পর এক ছবি। মুম্বাইয়ের রাস্তায় তোলা সেসব ছবি ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 02:26 PM

Updated : 03 Apr 2023, 02:26 PM

Image

ছবিতে অভিনেত্রীর পরনে ছিল রুপালি সুতায় বোনা ৬৫ বছরের পুরানো ভিনটেজ বেনারসি পাটোলা (ব্রোকেড) শাড়ি দিয়ে তৈরি পোশাক। আর মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস পরেছিলেন গাঢ় নীল স্যুট-প্যান্ট।পেছনে উঁকি দিচ্ছেন অটোচালক।

Image

ইন্সটাগ্রামে প্রিয়াঙ্কা জানিয়েছেন, রুপার সুতা এবং খাদি সিল্কের ওপর ওই পোশাক তৈরিতে ডিজাইনার অমিত আগারওয়াল এবং টিমের সময় লেগেছে ছয় মাস। আর পোশাকে ব্যবহার করা হয়েছে নয়টি রঙ।

Image

বারাণসীর ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে এ ধরনের একটি পোশাক তৈরির ইচ্ছে হয়েছিল প্রিয়াঙ্কার। ইচ্ছে পূরণে অমিতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Image

কিছুদিন ধরে প্রিয়াঙ্কা আলোচিত হচ্ছেন তার পডকাস্ট ঘিরে। যেখানে তিনি দাবি করেছেন ‘নোংরা’ রাজনীতির শিকার হয়ে বলিউড ছাড়তে হয়েছিল তাকে। সেখানে হিন্দি সিনেমার নির্মাতা-প্রযোজক করণ জোহরের নামও এসেছে। তবে ‘নীতা মুকেশ আম্বানি’ সাংস্কৃতিক কেন্দ্রের অনুষ্ঠানে করণ জোহরকে পেয়ে তাকে আলিঙ্গন করে কিছুক্ষণ আলাপও করেছেন প্রিয়াঙ্কা।

Image

আগামী ২৭ এপ্রিল অ্যামাজন প্রাইমে ‘সাইটাডেল’ সিরিজে স্পাই ‘নাদিয়া সিং’ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এছাড়া আগামীতে হলিউডে ‘লাভ এগেইন’ এবং বলিউডে ‘জি লে জারা’ সিনেমাতেও পর্দায় আসছেন প্রিয়াঙ্কা।