২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

তারকাদের ‘মা বেলা’

নাটক বা সিনেমায় তারা তারকা; তবে নিজের ঘরে তারাও মা। কাজ নিয়ে ব্যস্ত থাকা এই মায়েরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি-খবর তুলে ধরার পাশাপাশি সন্তানের ছবি আর খবরও শেয়ার করেন। সন্তানদের সঙ্গে দেশের তারকাশিল্পীদের সময় কাটানোর খবর জানাতে এই আয়োজন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2023, 03:58 PM

Updated : 16 Jan 2023, 04:13 PM

Image

চলতি মাসে ঢাকা লিট ফেস্টের মঞ্চে একমাত্র মেয়ে আইরাকে সঙ্গী করে অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। ছবিটি শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘আইরা ও তার মা তাদের মা-মেয়ের দুনিয়ার গল্প শোনাচ্ছে সবাইকে।“

Image

মেয়েকে স্বাবলম্বী করে গড়তে চাইছেন মিথিলা, তাতে আপত্তি নেই আইরারও। ক্যাপশনে মিথিলা বলেন, “মায়ের জন্য চিজ বল বানিয়েছে আইরা। কীভাবে! ইউটিউব থাকতে চিন্তা কি?”

Image

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একা হাতে মেয়েকে বড় করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই মডেল ও অভিনেত্রীর কথা হল, ‘মেয়ে সায়রার কাছে তিনিই বাবা, তিনিই মা।“

Image

বাঁধনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘুরে এলে দেখা যায়, তাতে মেয়ের সঙ্গে তার ভালোবাসা-খুনসুটির এত এত ছবি।

Image

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ঘর আলো করে কন্যা সন্তান আসে গত বছর। তিশা মনে করেন, তার একযুগের সংসার জীবনের সবচেয়ে বড় উপহার হল তার কন্যা ইলহাম নুসরাত ফারুকী।

Image

তিশার কাছে মেয়ে যেন এক ‘জীবন্ত খেলনা’।

Image

ঢাকাই সিনেমার নায়ক-নায়িকা পরীমনি ও শরীফুল রাজের ছেলে রাজ্য। যার জন্ম থেকে এই পাঁচমাস বয়স পর্যন্ত নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমনি।

Image

পরীমনির একদম ইচ্ছে নয় ছেলেকে কাছছাড়া করার। সিনেমা প্রচার কাজেও তার মনে হয়, ছেলে যদি একটু বড় হত, সঙ্গে নিয়ে আসা যেত। তাই বাইরে বের হওয়ার আগেও মা-ছেলের আদরের ছবি শেয়ার করেছেন এই নায়িকা।

Image

চিত্রনায়ক শাকিব খানের দুই সন্তান আব্রাহাম ও বীরের দুই মা নায়িকা অপু বিশ্বাস ও শবনম ববলী। তারাও সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন অনেকটা ‘প্রতিযোগিতা’ করেই। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে এই ছবি পোস্ট করা অপুর প্রত্যাশা, “কাজ ও ছেলে নিয়ে বছরটা ভালো যাক।

Image

নায়িকা শবনম বুবলীর কাছে ছেলের আদরের নাম ‘লাড্ডু’, পোশাকি নাম শেহজাদ খান বীর। সন্তানের পরিচয় প্রকাশ করার পর গত একমাস ধরে বুবলীর ফেইসবুকের ওয়াল ভরে উঠেছে মা-ছেলের নানা মুহূর্তের ছবিতে।