১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জীবনযাত্রায় যে সব পরিবর্তন এনেছেন কারিনা

করিনা রাতের খাবার খান সন্ধ্যায় ৬টায়, ঘুমিয়ে পড়েন ৯টার মধ্যে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 01:46 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ভারতের হিন্দি সিনেমার অভিনেতা শাহিদ কাপুর একসময় আমিষ ছুঁয়ে দেখতেন না, তাকে ভালোবেসে মাছ-মাংস ছেড়ে নিরামিষভোজী হয়েছিলেন কারিনা। তবে কি সাইফ আলী খানকে বিয়ের পর থেকে মুসলিম পরিবারে এসে রোজা রাখেন এই অভিনেত্রী?

এমন প্রশ্ন কারিনা-সাইফের ভক্ত অনুরাগীদের। নিউজ এইট্টিন লিখেছে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক অনুষ্ঠানে সঞ্চালক কারিনার কাছে জানতে চান, তিনিও নবাব পরিবারের সদস্যদের মত রোজা রাখেন কী না।

উত্তরে কারিনা বলেন, তিনি রোজা রাখেন না। 

কারিনা বলেন, “আমি যতক্ষণ জেগে থাকি, কিছু না কিছু খাই।”

পতৌদির নবাব পরিবারের সন্তান সাইফ ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের কাপুর পরিবারের কারিনার সঙ্গে। এই দম্পতির দুই ছেলে্

মুসলিম পরিবারে বিয়ে করলেও নিজের ধর্ম পরিবর্তন করেননি কারিনা। 

এছাড়া দুই ছেলে বড় হওয়ার সাথে সাথে জীবনযাত্রারও পরিবর্তন আনার কথা জানিয়েছেন কারিনা। কারিনা বলেছেন, এখন তার জীবন অনেক বেশি নিয়মমাফিক। সন্ধ্যা ৬টার মধ্যেই রাতের খাবার খেয়ে নেন তিনি। রাত সাড়ে ৯টার ভেতর ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন।

আর যখন তিনি ভোরে শরীরচর্চা শুরু করেন, তখন আশপাশের অনেকেই ঘুমিয়ে থাকেন। এখন আর কোনো পার্টিতে যান না বলে জানিয়েছেন কারিনা।