২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জয়া-স্বস্তিকা এক ফ্রেমে

একই রঙের পোশাক এবং প্রায় একই ‘লুকে’ এক ফ্রেমে ধরা দিলেন ঢাকা ও কলকাতার জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও স্বস্তিকা মুখোপাধ্যায়। তাতে উচ্ছ্বসিত ভক্তরা। তবে কি দুই অভিনেত্রী একসঙ্গে কোনো কাজ করছেন- জন্ম হয়েছে এমন কৌতুহলেরও। সোশ্যাল মিডিয়ায় দুজনের কিছু ছবি শেয়ার করা জয়া উপলব্ধি, ‘এ যেন সংস্কৃতির মেলবন্ধন’। একই ছবি পোস্ট করে স্বস্তিকার প্রত্যাশা, দুজনের দেখার হওয়ার ঘটনাটি যেন চিরস্থায়ী বন্দোবস্ততে রূপ নেয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 11:20 AM

Updated : 01 Apr 2023, 11:20 AM

Image

জয়া-স্বস্তিকাকে একসঙ্গে সবার সামনে উপস্থাপন করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’। ফটোশুটের প্রতিটি মুহূর্ত উপভোগ করা জয়ার ধারণা, একসাথে পথ চলার সূচনা হল তাদের

Image

ভালোবাসা জানিয়ে জয়ার কথায় ঝরেছে স্বস্তিকার অভিনয়ের প্রশংসা। জয়া জানান, কলকাতার এই অভিনেত্রীর কাজ এবং উদ্যোগ তাকে (জয়া) কেবল একজন অভিনয় শিল্পী হিসেবেই নয়, মানুষ হিসেবেও অনুপ্রাণিত করে। জয়া লিখেছেন, “আমাদের এই বন্ধন চিরকাল স্থায়ী হোক’

Image

জয়ার সঙ্গে ফটোশুটে আনন্দিত স্বস্তিকাও। ফেইসবুকে ছবি পোস্ট করে, আসছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। স্বস্তিকা জানিয়েছেন, এই ছবিগুলোতে তিনি আর জয়া আহসান মিলে এক ধরনের ‘ম্যাজিক্যাল’ মুহূর্ত তৈরি করেছেন

Image

জয়ার সবগুলো সিনেমা দেখে দর্শক হিসেবে তার সঙ্গে আত্মস্থ হয়েছেন বলে জানিয়েছেন স্বস্তিকা। আরও জানান অনেকদিন ধরেই জয়ার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল তার। সেই ইচ্ছে পূরণে তিনি খুশি।