১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নোরা ফাতেহি কাতারে, দেখা দিলেন স্টেডিয়ামে

কাতার বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’য়ে নাচতে দেখা গেছে এই বলিউড তারকাকে।

নোরা ফাতেহি কাতারে, দেখা দিলেন স্টেডিয়ামে

কাতারে খেলা দেখতে স্টেডিয়ামে নোরা ফাতেহি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2022, 11:15 PM

Updated : 29 Nov 2022, 11:15 PM

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কাতার পৌঁছেছেন বলিউড তারকা নোরা ফাতেহি।

মঙ্গলবার দোহায় পৌঁছে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হন তিনি।

নেদারল্যান্ডস-কাতার খেলা চলার সময় আল বাইত স্টেডিয়ামে দেখা যায় নোরাকে। গ্যালারিতে বসে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ গাইতে এবং তার সঙ্গে নাচতে দেখা যায় ‘দিলবার গার্ল’কে।

সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পুরানো খবর:

কাতারে নাচ দেখার আমন্ত্রণ নোরার

পুরানো খবর:

ঢাকায় নাচলেন না নোরা ফাতেহি

আরব শিল্পীদের মধ্যে নোরা ফাতেহিরই ইনস্টাগ্রামে সবচাইতে বেশি ফলোয়ার বলে এ ফিফার এক বিবৃতিতে জানানো হয়। তার ফলোয়ার সংখ্যা এখনই ৪ কোটি ২০ লাখ।

মঙ্গলবারই ফিফা ফ্যান ফেস্টে নোরার ঘণ্টাব্যাপী নাচার কথা রয়েছে। দোহার আল বিদ্যা পার্কে অনুষ্ঠেয় ফিফা ফ্যান ফেস্টিভ্যালে নোরার পাশাপাশি আরও কয়েকজন বিশ্বখ্যাত শিল্পীরও যোগ দেওয়ার কথা।

Image

এই ফ্যান ফেস্টের আমন্ত্রণ জানিয়েছিলেন নোরা ফাতেহি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এই অনুষ্ঠান নিয়ে এক বিবৃতিতে বলেছে, সারা বিশ্বের ভক্তদের এবার আরব সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটার সুযোগ হবে।

মরক্কো বংশোদ্ভূত কানাডার নাগরিক বিশ্বকাপের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন।

পুরানো খবর:

বিশ্বকাপের থিম সংয়ে নোরার সাথে তিন আরব শিল্পীর ঝলক