Published : 23 Jan 2024, 04:35 PM
একটি কনসার্টে গান গাইতে আগামী মাসে ঢাকায় আসছেন ভারতীয় গায়ক লাকী আলী।
আগামী ৬ অক্টোবর কনসার্টটি হবে ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে। ‘লিডিং দ্য টাইমস: পায়োনিয়ার্স অ্যাক্রস জেনারেশনস’ শিরোনামে এ কনসার্টের আয়োজন করছে ‘বাই হেয়ার নাউ’ নামের একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি তিন দেশের গায়ককে আনছে এক মঞ্চে। সেদিন লাকি আলীর সঙ্গে গাইবেন বাংলাদেশের সংগীতশিল্পী অর্ণব এবং পাকিস্তানি তরুণ গায়ক হাসান রাহিম। তবে ঢাকার কনসার্টের টিকেট এখনও ছাড়েনি ‘বাই হেয়ার নাউ’।
ঢাকার আগে কলকাতায় শো করছেন লাকী আলী। ৩০ সেপ্টেম্বর শহরের তোপসিয়া এলাকার একটি অভিজাত ক্লাবে গায়কের একক গানের শো হবে। টিকেটের দাম রাখা হয়েছে ১২০০ থেকে ২৮০০ রুপি পর্যন্ত।
মুম্বাই-কলকাতার শ্রোতারা লাকীর গানে মাতেন নব্বই দশক থেকে। এই শিল্পীর ঘরানাকে বলা হয় 'ইন্ডি পপ'। লাকীর গাওয়া হিন্দি গানের মধ্যে দারুণ জরপ্রিয় হয় 'এক পাল কা জিনা', 'ও সনম' গানটি। মাঝে কিছুদিন বিরতিতে ছিলেন তিনি, করেছেন আভিনয়ও। এখন হাতে ফের গিটার ধরে মঞ্চে আসছেন।
- সংবাদসূত্র আনন্দবাজার
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)