৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ঈদের জন্য নাফিস কামালের নতুন গান

শুক্রবার রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল ও শিল্পী নাফিস কামালের চ্যানেলে প্রচার হয়েছে গানটি।

ঈদের জন্য নাফিস কামালের নতুন গান
‘এখনো সেই পথে’ গানের পোস্টার। ছবি: নাফিস কামালের সৌজন্যে

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 08:28 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

ঈদ উপলক্ষে সংগীতশিল্পী নাফিস কামাল গেয়েছেন নতুন গান ‘এখনো সেই পথে’। 

শুক্রবার রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল ও শিল্পী নাফিস কামালের চ্যানেলে প্রচার হয়েছে গানটি।

নাফিস কামাল গ্লিটজকে বলেছেন, ‘এখনো সেই পথে’ গানের কথা লিখেছেন আসিফ আলতাফ, সংগীতায়োজন পাভেল আরিনের। ভিডিও চিত্রের নির্দেশনায় ছিলেন ইশতিয়াক মাহমুদ আর প্রযোজনায় ইয়াসির মাহমুদ।

কক্সবাজারের মেরিন ড্রাইভে ভিন্ন আঙ্গিকে দৃশ্যায়িত হয়েছে এই গানের ভিডিও। 

গানটি নিয়ে কামাল বলেন, “সংগীত পরিচালক পাভেল আরিনের স্টুডিও রুমে বাল্যবন্ধু ইয়াসির মাহমুদ খান, আসিফ আলতাফ ও ইশতিয়াক মাহমুদের সঙ্গে গল্প করতে করতেই গানটির পরিকল্পনা হয়। তাদের আড্ডার আলোচনার বিষয় ছিল আমার গান থেকে সরে যাওয়া এবং নতুন গান না আসার কারণ। তাদের চেষ্টা এবং অনেক চরাই উৎরাই পার করেই এই গান নিয়ে আসা।” 

সংগীতশিল্পী নাফিস কামাল। ছবি: নাফিস কামালের সৌজন্যে

সংগীতশিল্পী নাফিস কামাল

বন্ধুদের উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতায় গানটি এসেছে জানিয়ে এই শিল্পী বলেন, “পিকনিক করতে করতেই এই গানের শুটিং করে ফেলা। সবার আন্তরিকতায় এই গানটি সম্পন্ন হয়েছে। আশা করছি শ্রোতারাও গানটি পছন্দ করবেন।”  

নব্বই দশকের শেষ ভাগে কাওসার আহমেদ চৌধুরীর কথা আর নকীব খানের সুরে ‘এলোমেলো’ গানটি দিয়ে আলোচনায় আসেন নাফিস কামাল। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত হয়েছিল গানটি।  

দীর্ঘ বিরতির পর গত ফেব্রুয়ারিতে আবার গানে ফিরেছেন কামাল। চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের স্মরণে প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর লেখা ‘স্মরণে ঋত্বিক’ গানটি এসেছে তার কণ্ঠে।