১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রবীন্দ্রনাথের ‘ও যে মানে না মানা’ গাইলেন নীহার লিখন

নীহার লিখন বলেন, "কাজটা কঠিন হলেও চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।"

রবীন্দ্রনাথের ‘ও যে মানে না মানা’ গাইলেন নীহার লিখন
'ও যে মানে না মানা’ গানের পোস্টার। ছবি: শিল্পীর সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 08:55 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

নিজের মৌলিক গানের পাশাপাশি এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'ও যে মানে না মানা' গানটি নতুন সংগীতায়োজনে গাইলেন শিল্পী নীহার লিখন।

নতুন আয়োজনে গানটির সংগীত পরিচালনা করেছেন পলাশ আচার্য্য। ইলেকট্রিক গিটার বাজিয়েছেন শুভ্র চন্দ টুকু, বেজ গিটার মোহাইমেন সিদ্দিক তনয় এবং ড্রামস ও পিয়ানোতে ছিলেন পলাশ আচার্য্য নিজে। 

শুক্রবার সন্ধ্যায় নীহার লিখনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। এছাড়া অ্যাপল মিউজিক, স্পটিফাই, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক ও অডিওম্যাকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে। 

নীহার লিখন বলেন, "নিজের গানের পাশাপাশি রবীন্দ্রনাথ, নজরুল, লালন কিংবা রাধারমণদের গান করার ইচ্ছা আমার সবসময়ই ছিল। কাজটা কঠিন হলেও চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।"

ভবিষ্যতেও নিজের গানের পাশাপাশি এসব গানের কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

লিখন এর আগে 'তাকে আর খুঁজি নাই', 'কাগজের জাহাজ', 'পাথরের রাত', 'অস্থিরতা' ও 'বাবার ছায়ামুখ' গানগুলো গেয়েছেন।