১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাহুডোরে রেখা, ছবি দিলেন কবীর বেদী

প্রবীণ দুই তারকা শিল্পী এক হয়েছিলেন ফিল্মফেয়ারের আসরে।

বাহুডোরে রেখা, ছবি দিলেন কবীর বেদী

কবীর বেদীর সঙ্গে রেখা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 08:13 PM

Updated : 29 Apr 2023, 08:13 PM

তিন যুগ আগে এক সিনেমায় অভিনয় করেছিলেন রেখা ও কবীর বেদী; ফিল্মেফেয়ারের আসরে এসে যেন সেই দিনে ফিরে গিয়েছিলেন তারা।

বৃহস্পতিবার মুম্বাইয়ে ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর বসে। অতিথি তালিকায় ছিলেন চিরসবুজ তারকা রেখা এবং প্রবীণ অভিনেতা কবীর বেদী।

অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন কবীর বেদী। অতীত স্মৃতি স্মরণ করে ক্যাপশনে লেখেন, “গত রাতের ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘খুন ভারি মাং’র সহ-অভিনেত্রী রেখার সাথে দেখা হয়েছিল।”

ছবিতে রেখাকে ঘিয়ে রঙের শাড়িতে দেখা গেছে। বরাবরের মতোই গায়ে চড়ানো ভারী অলংকার ও ভারী মেকআপে। অন্যদিকে কবীর বেদীর পরনে ছিল সোনালি শেরওয়ানি।

১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘খুন ভারি মাং’ সিনেমায় রেখা, কবীর ছাড়াও অভিনয় করেছিলেন শত্রুঘ্ন সিনহা, সোনু ওয়ালিয়া ও রাকেশ রোশন। সেই বছর ‘খুন ভারি মাং’ এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন রেখা।

ভারতীয় অভিনেতাদের মধ্যে যারা আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান, তাদের একজন কবীর বেদী। জেমস বন্ড সিনেমা ‘অক্টোপুসি’ ছাড়াও ‘দ্য লস্ট এম্পায়ার’, ‘রাউন্ডট্রিপ’, ‘ডাইনেস্টি’ ও ‘দ্য থিফ অফ বাগদাদ’র মতো আন্তর্জাতিক সিনেমায় কাজ করেছেন এই অভিনেতা।