১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এখন ‘অনেকটাই সুস্থ’ তানিয়া বৃষ্টি, বাসায় বিশ্রামে আছেন

সকাল আহমেদ বলেন, "তানিয়ার এখন আর কোনো জটিলতা নেই।"

এখন ‘অনেকটাই সুস্থ’ তানিয়া বৃষ্টি, বাসায় বিশ্রামে আছেন
তানিয়া বৃষ্টি। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 12:01 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

মস্তিষ্কের ‘সফল অস্ত্রোপচার’ শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

ছয়দিন হাসপাতালে থেকে গেল বৃহস্পতিবার উত্তরার নিজ বাসায় ফিরেছেন বলে গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ।

তিনি বলেন, "তানিয়া বৃষ্টি এখন ভালো আছেন, বিশ্রামে আছেন। হাসপাতালে চিকিৎসা শেষ, এখন বাকিটা বাসায় চলবে। তানিয়া নিজ বাসাতেই মা-বোনের সঙ্গে আছেন। তার পরিবারের সঙ্গে কথাবার্তা হচ্ছে, আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। এখন আর কোনো জটিলতা নেই, শিগগিরই সুস্থ হয়ে যাবেন।"          

অভিনেত্রী বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়েছে।  

অস্ত্রোপচার শেষে চিকিৎসকদের ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি।

এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে বৃষ্টি অন্যতম। নিয়মিত নাটকে অভিনয় করছেন।  

২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। 

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল এই অভিনেত্রীর। ঠিক এমন সময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন:

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি৪ ঘণ্টার অস্ত্রোপচার