১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, ৪ ঘণ্টার অস্ত্রোপচার

আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে, বলেন এক পরিচালক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 01:26 AM

Updated : 26 Aug 2026, 02:57 PM

অস্ত্রোপচারের পর ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়েছে।

রোববার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রীর চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়।

পরিচালক হাসান রেজাউল গ্লিটজকে বলেন, প্রায় চার ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা সফলভাবে টিউমার অপসারণ করেছেন। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। 

এর আগে এই অভিনেত্রীর ফেইসবুকে তার অসুস্থতার খবর জানিয়ে এক পোস্টে দেওয়া হয়।

এতে লেখা হয়, “আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।" 

তার ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবরে তার সহকর্মীরা দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।