১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছায়ানটে রবীন্দ্রনাথের গান

আটটি পর্বে সাজানো অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে শোনান দুই শিল্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 12:42 AM

Updated : 17 Sep 2026, 02:58 AM

রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে হয়ে গেল রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের গান ও আমির আবরণ’।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে একক ও দ্বৈত গান পরিবেশন করেন দুই শিল্পী লাইসা আহমদ লিসা ও ইমতিয়াজ আহমেদ।

‘আনন্দধারা আর্টস ইউকে’ এর এ আয়োজন শুরু হয় দ্বৈত কণ্ঠে ‘ঐ আসনতলে’ গান দিয়ে। এরপর লিসা ‘মধুর তোমার শেষ যে না পাই’ ও ‘বাজাও আমারে বাজাও’ গান শোনান।

এরপর দ্বিতীয় পাঠে ইমতিয়াজ আহমেদ পরিবেশন করেন ‘অধরা মাধুরী ধরেছি’ ও ‘মধুর মধুর ধ্বনি বাজে’ গান।

লন্ডন প্রবাসী ইমতিয়াজ আহমেদ পেশায় একজন চিকিৎসক। 

পুরো আয়োজনটিকে আটটি পাঠে সাজানো হয়েছিল। 

তৃতীয় পাঠ শুরু হয় 'ওগো শেফালী বনের মনের কামনা' গানটি দিয়ে। দ্বৈত এই পরিবেশনার পর লিসা গেয়ে শোনান 'বাজিল কাহার বীণা' ও 'অমল ধবল পালে লেগেছে'। 

চতুর্থ পর্বে ইমতিয়াজ শোনান 'জীবনে যত পূজা হলো না সারা' এবং 'বড়ো বেদনার মতো'।

পঞ্চম পাঠে আবারও দুই শিল্পী একসঙ্গে গেয়ে ওঠেন 'তুমি কেমন করে গান করো হে'। এরপর ইমতিয়াজ পরিবেশন করেন 'তোমায় গান শোনাব' ও 'তুমি নব নব রূপে এসো প্রাণে'।

ষষ্ঠ পর্বে লিসার কণ্ঠে শোনা যায় 'যদি জানতেম আমার কিসের ব্যথা' ও 'তোমায় নতুন করে পাব ব'লে'।

সপ্তম পাঠে ইমতিয়াজ আহমেদ গান 'আমার ভাঙা পথের রাঙা ধুলায়' ও 'যেতে যেতে একলা পথে'।

অষ্টম ও শেষ পর্বে লিসা পরিবেশন করেন 'কার মিলন চাও বিরহী' ও 'আজি ঝড়ের রাতে'। শেষ গান হিসেবে 'গানের ভেতর দিয়ে যখন দেখি' পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান নিয়ে পাঠ করেন রাশেদ হাসান, গ্রন্থণা ইউসুফ আর লায়লা।