১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুসুম ও শশী ডাক্তারের সিনেমা এবার ওটিটিতে

জীবনের নানা অবস্থায় আটকে পড়া বা মুক্ত হয়ে যাওয়া সব মানুষের জীবনের কাহিনী তুলে ধরেছে পুতুলনাচের ইতিকথা।

কুসুম ও শশী ডাক্তারের সিনেমা এবার ওটিটিতে
‘পুতুলনাচের ইতিকথা’  সিনেমার পোস্টার। ছবি: হইচইয়ের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 11:07 AM

Updated : 26 Aug 2026, 05:05 PM

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তির তিনমাসের মাথায় ওটিটিতে আসছে জয়া আহসানের ও আবীর চট্টোপাধ্যায়ের সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। 

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি দেখাবে হইচই। এই ওটিটি প্ল্যাটফর্ম তাদের ফেইসবুক পেইজে বলেছে ১৪ নভেম্বর মুক্তি পাবে ‘পুতুলনাচের ইতিকথা’। 

সিনেমাটি বানিয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায়। পরিচালকের কথায়, জীবনের নানা অবস্থায় আটকে পড়া বা মুক্ত হয়ে যাওয়া সব মানুষের জীবনের কাহিনী তুলে ধরেছে ‘পুতুলনাচের ইতিকথা’।

সিনেমার চিত্রনাট্য, ত্রিশের দশকের শেষ ভাগ থেকে চল্লিশের দশকের শুরুর দিকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। 

এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শশী ডাক্তার হয়েছেন আবীর চট্টোপাধ্যায় আর কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়সহ অনেকে। 

সিনেমার শুটিং সুমন শুরু করেছিলেন ২০২২ সালে। গেল বছর নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পুতুলনাচের ইতিকথার’ প্রিমিয়ার শো হয়েছে। 

আরও পড়ুন:

পুতুল নাচের ইতিকথাশশী ও কুসুম চরিত্রে আবীর ও জয়া

জয়ার সিনেমা যাচ্ছে রটারড্যাম উৎসবে