১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুতুল নাচের ইতিকথা: শশী ও কুসুম চরিত্রে আবীর ও জয়া

১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 10:17 AM

Updated : 10 Sep 2026, 12:55 PM

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ আসছে পর্দায়। সেই সিনেমায় কুসুম, শশী ও কুমুদের জীবন কেমন হতে চলেছে তার আভাস দিতে প্রকাশ্যে এসেছে ট্রেইলার।

কলকাতায় মুক্তি পেতে চলা সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়।

সম্পর্কের টানাপোড়েন, সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা আবেগ অনুভূতি তুলে ধরা হয়েছে ঝলকে।

পরিচালক সংবাদ প্রতিদিনকে বলেছেন, জীবনের নানা অবস্থায় আটকে পড়া বা মুক্ত হয়ে যাওয়া সব মানুষের জীবনের কাহিনী বলবে পুতুলনাচের ইতিকথা।

শশী ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। 

কুসুম চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে ও কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়া’ ও ‘বিসর্জন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবীর।

অন্যান্য চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়সহ আরো কয়েকজন।

আগামী ১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।