২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমি মুরের সুইমিং পুলে লাশ

অভিনেত্রী ডেমি মুরের লস অ্যাঞ্জেলসের বাড়ির সুইমিং পুল থেকে উদ্ধার করা হয়েছে ২১ বছর বয়সী এক যুবকের লাশ।  মুর জানিয়েছেন, তার অনুপস্থিতিতে ঘটেছে এই দুর্ঘটনা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 11:17 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

৫২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “আমি একেবারে হতবাক হয়ে গেছি। আমি দেশের বাইরে আমার মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম একটি জন্মদিন উপলক্ষ্যে; আর তখনই আমি এই ভয়ঙ্কর সংবাদটি পাই।”

মুর বলছেন, তার অনুপস্থিতিতে তার সহকারী আয়োজন করেছিলেন একটি পার্টির। আর সেখানেই ঘটে এই ঘটনা।

“এটি একটি অভাবনীয় দুর্ঘটনা। আমার হৃদয় ওই তরুণের পরিবার এবং বন্ধুদের পাশে।”

মৃত্য ব্যাক্তি, এডনিলসন স্টিভেন ভ্যালে সাতার জানতেন না বলেই তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। পুলে তার লাশ ভেসে ওঠার ১০ থেকে ১৫ মিনিট আগ পর্যন্ত তাকে খুঁজে পচ্ছিলেন না তার বন্ধুরা- এমনটাই জানিয়েছেন লস অ্যাঞ্জেলস কাউন্টি পুলিশ কর্মকর্তা ফ্রেড করাল।

ভোর সোয়া পাঁচটায় ভ্যালের মৃতদেহ ভেসে উঠতে দেখে পুলিশ ডাকেন তার বন্ধুরা। দ্রুত কাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও সাড়ে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করা হয়।