মাইলির আঁকা কেইটলিনের ছবি বিকোলো চড়া দামে
কিছুদিন আগেই লিঙ্গান্তরিত হয়ে নারী হিসেবে আত্মপ্রকাশ করা সাবেক মার্কিন ক্রীড়াবিদ এবং টেলিভিশন ব্যাক্তিত্ব কেইটলিন জেনারের তিনটি ছবি এঁকেছিলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। এবার এক দাতব্য নিলামে উচ্চমূল্যে বিক্রি হল ‘দ্য কেইটলিন কালেকশন’ নামের ওই শিল্পকর্ম।
গণমাধ্যমে নারী হিসেবে আত্মপ্রকাশের পর নিজের নাম পাল্টে কেইটলিন জেনার রাখেন ব্রুস জেনার। আর এই ঘোষণার পর মার্কিন সাময়িকী ভ্যানিটি ফেয়ারের প্রচ্ছদে আবির্ভূত হন তিনি। মাইলি সাইরাস ওই আলোচিত প্রচ্ছদটি নিয়ে তৈরি করেছেন তিনটি কোলাজ চিত্র।
নিলামের আগে উচ্ছ্বসিত মাইলি নিজের শিল্পকর্মের ছবি শেয়ার করেন ইন্সটাগ্রামে।
ছবি তিনটি বার্ষিক অ্যামফার গালা নিলামে বিক্রি হয়েছে ৬৯ হাজার ডলারে। এখান থেকে প্রাপ্ত অর্থ দাতব্য কাজে ব্যায় করা হবে বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া।
