অমিতাভ, অভিষেকের বিরুদ্ধে পতাকা অবমাননার মামলা
ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনের বিরূদ্ধে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে। চলতি বছর ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ভারত-পাকিস্তান ম্যাচের সময় নিজেরে দেশের পতাকা গায়ে জড়ানোয় গাজিয়াবাদ আদালতে এ মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগকারী চেতন ধিমান বলেছেন, ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে অনুষ্ঠিত ম্যাচে ভারতের তিন রঙা পতাকা এমনভাবে গায়ে জড়ান পিতা-পুত্র, যা জাতীয় পতাকার জন্য অবমাননাকর। ধিমানের আইনজীবীর দাবি তার মক্কেল ও তার পাঁচ বন্ধু অমিতাভকে পতাকা এমনভাবে গায়ে জড়াতে দেখেছেন যা মোটেও শ্রদ্ধাশীল ছিল না।
তিনি আরও বলেন, এমন করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি নষ্ট করেছেন তারা।
১৯৭১ সালে প্রণীত জাতীয়তার মর্যাদা রক্ষা এবং ২০০২ সালে প্রণীত জাতীয় পতাকা আইনের আওতায় অমিতাভ এবং অভিষেকের বিলুদ্ধে মামলা করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবীর দাবি, এই মামলায় অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে তাদেরকে।
