ভারতীয় সিনেমায় কিম কার্দাশিয়ান?
মার্কিন টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ানকে এবার দেখা যেতে পারে ভারতীয় সিনেমার নায়িকা হিসেবে। নির্মাতা ফয়সাল সাইফ বলছেন, তার নতুন সিনেমা ‘ফর অ্যাডাল্টস অনলি’তে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন এই তারকাকে।
এই নির্মাতার দাবি, তার এই সিনেমাটি হতে যাচ্ছে ‘সবচেয়ে সাহসী’ ভারতীয় সিনেমা।
কিম এই মুহূর্তে তার দ্বিতীয় সন্তানের আগমনের দিন গুনছেন। এর মধ্যেই তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া সম্পর্কে ফয়সাল বলেন, “হ্যাঁ, আমরা কিম কার্দাশিয়ানকে প্রস্তাব পাঠিয়েছি এবং আমরা জানি তিনি একটি বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা অপেক্ষা করতে প্রস্তুত আছি। আমি অনেকটাই নিশ্চিত, কিম সিনেমার ধারণার সঙ্গে সহজেই নিজেকে মেলাতে পারবেন।”
ফয়সাল আত্মবিশ্বাসী, কিম তার প্রস্তাব ফিরিয়ে দেবেন না।
এর আগে ‘বিগ বস এইট’-এ অংশ নিতে ভারতে আসার কথা ছিল কিম কার্দাশিয়ানের। কিন্তু ভিসা জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি।
‘ফর অ্যাডাল্টস অনলি’ সিনেমাটি তিনটি ভাষায় নির্মীত হবে। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে একজন তামিল অভিনেতাকে নেওয়ার কথা চিন্তা করছেন ফয়সাল।
