২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিপিকার উপর ক্ষেপেছেন কাঙ্গানা?

বক্স-অফিসে দুজনই দৌরাত্ম ধরে রেখেছেন পাল্লা দিয়ে। সেই প্রতিদ্বন্দ্বিতার ছাপ কি পড়লো সম্পর্কেও? শোনা যাচ্ছে দিপিকা পাড়ুকোনের উপর ক্ষেপেছেন কাঙ্গানা রানাওয়াত।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 03:45 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

‘পিকু’র সাফল্য উদযাপনের আযোজনে নিমন্ত্রিত হয়েছিলেন মুম্বাই সিনে পাড়ার অধিকাংশ তারকাই। রানভির সিং, শ্রদ্ধা কাপুর, ভারুন ধাওয়ান, অর্জুন কাপুর এবং ইরফান খানদের মতো তারকারা হাজির হয়েছিলেন দিপিকার সাফল্য উদযাপনে। এমনকী ‘শুদ্ধি’ আর ‘বাজিরাও মাস্তানি’ নিয়ে বিবাদে জড়িয়ে পড়া দুই নির্মাতা কারান জোহার এবং সাঞ্জায় লিলা বানসালিকেও দেখা গেছে হাসিমুখে উপস্থিত হতে। কিন্তু সিনেমায় দিপিকার সহতারকা অমিতাভ বচ্চন এবং ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর সাফল্যে ভাসতে থাকা অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াতই ছিলেন অনুপস্থিত।

এদিকে কাঙ্গানাও এ বছরের প্রথম শত কোটি রুপি উপার্জনকারী সিনেমা ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর সাফল্য উদযাপনে আয়োজন করেছিলেন আরেকটি উৎসবের। সেখানে দেখা যায়নি দিপিকাকে। এ ব্যাপারে কাঙ্গানাকে জিজ্ঞস করা হলে তিনি বলেন, “আমি দিপিকাকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমি কোন প্রত্যুত্তর পাইনি। আমি সবসময়ই আমার সমকালীন অভিনয় শিল্পীদের সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করবো। অবশ্য একই ধরনের সহযোগিতা অন্যদের কাছ থেকে পেলে ভাল হত। এটা বেশ কষ্টদায়ক যখন আপনি আপনার প্রত্যাশিত সহযোগিতা পাননা। ”

চলতি বছর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জনের পর দিপিকার তরফ থেকে কোনো অভিনন্দন বার্তা পাননি কাঙ্গানা। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সেটা নিয়েও বেশ মনোক্ষুন্ন হয়েছিলেন ‘কুইন’ অভিনেত্রী।

এদিকে ‘পিকু’ সিনেমার অন্যতম প্রধান চরিত্রের অভিনেতা অমিতাভ বচ্চনকেও পার্টিতে নিমন্ত্রণ না করায় ভ্রু কুঁচকেছেন অনেকে। দিপিকা নিজেও এ নিয়ে লজ্জিত বলে জানিয়েছেন।

“আমার দিক থেকে এটা অনেক বড় একটি কারিগরি ত্রুটি ছিল। এবং যখন আমি বিষয়টি জানতে পারি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি নিজেকে কখনও ক্ষমা করবো না এর জন্য।”

দিপিকা আরও জানান, ঘটনাটি নিয়ে তিনি এতোটাই লজ্জিত যে, এখনও পযর্ন্ত এ বাপারে অমিতাভের সঙ্গে যোগাযোগ করেননি তিনি।

“আমি এতোটাই লজ্জিত যে, এই ঘটনার পরে আমি তাকে ফোন করে ব্যাখ্যা দেওয়ার সাহসও এখন পর‌্যন্ত করে উঠতে পারিনি। আমি তাকে টেক্সট মেসেজ পাঠিয়েছি, কিন্তু নিজে কল করিনি। তবে আমি করবো। আমার তরফ থেকে এটা বড় এক কারিগরি ত্রুটি ছিল।”