২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের জন্য তৈরি নন দিপিকা

ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনেতা রানভির সিং-এর প্রেমের খবর এখন পুরোনো। এখন বাতাসে ভাসছে তাদের বিয়ের গুজব। কিন্তু দিপিকা সাফ জানিয়ে দিলেন, বিয়ের জন্য এখনও প্রস্তুত নন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 01:55 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

“আমি আসলে বিয়ের ব্যাপারে চিন্তা করিনি। আপনার ক্যারিয়ার এক জিনিস; কিন্তু বাকি জীবনের জন্য আরেকজনের সঙ্গে থাকার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন এক অনুভূতি, চিন্তা এবং ধারণা। আমার মনে হয় না আমি এর জন্য তৈরি।”

২৯ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, “এটা এমন একটা বিষয়, যেটা নিয়ে আমি তাড়াহুড়ো করতে চাই না। এটা জীবনে একবারই ঘটে এবং যখন আপনি এটা করবেন তা সঠিক মানুষের সঙ্গে সঠিকভাবেই হওয়া উচিৎ । এটা একটা পবিত্র ব্যাপার এবং আমি এ নিয়ে তাড়াহুড়ো করতে চাইনা।”

দিপিকার সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘পিকু’ বক্স-অফিসে শীর্ষে রয়েছে। এখন কাজ করছেন সঞ্জয় লিলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’তে, যেখানে তার বিপরীতে দেখা যাবে রানভির সিংকে।