২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চটেছেন কারিনা

ওজন কমানোর ওষুধের বিজ্ঞাপনে অনুমতি ছাড়া ছবি ব্যবহার করায় এক ওষুধ কোম্পানির উপর চটেছেন কারিনা কাপুর খান। এমনকি এই কোম্পানির বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 04:41 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

ভারতে সাইজ জিরো ধারণার প্রচলনকারী কারিনার ছবি নিজেদের ওজন কমানোর ওষুধ বিক্রির কাজে তার অনুমতি ছাড়াই ব্যবহার করছে কোম্পানিটি। শুধু তাই নয়, তারা দাবী করছে তাদের ওষুধ খেয়েই ১৩ কেজি ওজন কমিয়েছেন কারিনা।

কিন্তু মিথ্যাচারের দায়ে এবার কোম্পানিটিকে গুনতে হতে পারে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, সেই কোম্পানির বিরুদ্ধে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা করার কথা ভাবছেন কারিনা।

বলিউড হাঙ্গামা বলছে, ইতোমধ্যেই নিজের প্রতিনিধি দলকে এ ব্যাপারে খোঁজ নিতে বলেছেন বেবো। আর কোম্পানির মালিকের সঙ্গেও কথা বলতে চাচ্ছেন তিনি।

কারিনা আপাতত ব্যস্ত আছেন সালমান খানের বিপরীতে নতুন সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’এর শুটিং নিয়ে। এছাড়া তার হাতে আছে ‘উড়তা পাঞ্জাব’। এতে কারিনার সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট এবং তার সাবেক প্রেমিক শাহিদ কাপুরকে।