বিধবার পরিবারের দায়িত্ব নিলেন সালমান
একদিকে সিনেমার শুটিং, অন্যদিকে মামলার শুনানির জন্য আদালতে হাজিরা - এভাবেই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতীয় অভিনেতা সালমান খান। এত কিছুর মধ্যেও কাশ্মিরের এক দরিদ্র বিধবার পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নিলেন বলিউডের এই সুপারস্টার।
‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার শুটিং-এর জন্য কাশ্মিরের পেহেলগাঁওয়ে অবস্থান করছেন সালমান। শুটিং-এর মধ্যেই যোধপুরে যেতে হচ্ছে তার বিরূদ্ধে করা কৃষ্ণ হরিণ হত্যা মামলার শুনানিতে। এদিকে সামনের মাসের প্রথম ভাগেই গাড়ি চাপা মামলার চূড়ান্ত রায় প্রকাশ করা হবে। এসবের মধ্যেও ৭৫ বছর বয়সী কাশ্মিরী বিধবা যায়না বেগম যখন তার কাছে এলেন সাহায্যের আশায়, তাকে বিমুখ করেননি সালমান।
যায়না বেগমের সংসার তার ৪০ বছর বয়সী বিধবা মেয়ে আর চার নাতি-নাতনিকে নিয়ে। হতদরিদ্র এই পরিবারটির দেখ ভালের সব দায়িত্ব নিয়েছেন সালমান। এমনকি যায়নার বড় নাতিকে সুযোগ করে দিয়েছেন নিজের সঙ্গে মুম্বাইতে গিয়ে কাজ করারও।
‘দাবাং’ খান অবশ্য বরবরই নিরে উদারতার জন্য পরিচিত হিন্দি সিনে পাড়ায়। নিজ উদ্যোগে তিনি প্রতিষ্ঠা করেছেন দাতব্য সংস্থা বিয়িং হিউম্যান।
কাশ্মিরে কবির খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার শুটিং-এ শিগগিরই যোগ দিতে যাচ্ছেন কারিনা কাপুর খান এবং নাওয়াজউদ্দিন সিদ্দিকি। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ঈদের মৌসুমে।
