'কেউ চলে গেলে গুলি করবো'
আগ্নেয়াস্ত্র হাতে মঞ্চে গান গাইতে উঠে বিতর্কের সৃষ্টি করেছেন 'ঢাকার পোলা' খ্যাত ভারতীয় গায়ক জুবিন গার্গ।
আসামের গায়ক জুবিন সম্প্রতি গান গাইতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের গোহাটির এক কলেজে। গান গাওয়ার এক পর্যায়ে তিনি একটি পিস্তল বের করেন।
শ্রোতাদের উদ্দেশ্য করে জুবিন বলেন, "আমি এখন এই পিস্তলটি হাতে নিয়ে গান গাইবো। এটি কিন্তু সত্যিকারের অস্ত্র। কেউ চলে যাবেন না, আমি কিন্তু তাহলে গুলি করবো।"
আরও কিছুক্ষণ মঞ্চে পিস্তল হাতে ঘুরে বেড়ান জুবিন। এরপর পুলিশকে খবর দেয়া হয়। তবে পুলিশ এসে জানতে পারে, পিস্তলটি আসলে খেলনা।
গোহাটির পুলিশ কমিশনার ব"জুবিন আমাদের জানান, এক ফিল্মের শুটিং শেষে পারফর্ম করতে এসেছিলেন তিনি। আর তখন সেট থেকে খেলনা পিস্তলটি নিয়ে আসেন। তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।"
প্রায়ই অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে বিতর্কে জড়ান 'ইয়া আলি' (গ্যাংস্টার) খ্যাত এই গায়ক। ২০১৩ সালে আসামের এক অনুষ্ঠানে হিন্দি গান গাইতে রাজি হননি তিনি।
