স্নাতক হতে পারেননি যে অভিনেত্রীরা
খ্যাতি এবং বিত্তের আকর্ষণে পড়াশোনার পাট চুকানো পর্যন্ত অপেক্ষা করেননি তারা। এরপর ক্যারিয়ার গড়ার তাগিদে আরও পেছনে পড়ে গেছে বই-খাতা।
কথা হচ্ছে এমন মুম্বাই সিনেপাড়ার এমন কয়েকজন নায়িকাকে নিয়ে, যারা অভিনেত্রী হতে এসে শিক্ষার্থীর ভূমিকা অসম্পূর্ণই রেখেছেন।
নিজের মনের কথা সাবলীলভাবে বলার জন্য বরাবরই শিরোনাম হন সোনাম। পড়াশুনার পাট না চুকানোর আফসোসটাও ধরে রাখেননি তিনি। কয়েকদিন আগে সাংবাদিকদের সোনাম বলেন, তার জীবনের সবচেয়ে বড় দুঃখ হল স্নাতক পাশ না করেই ফিল্মি জগতে পা রাখেন তিনি। তবে এ বছর স্নাতক হবার ইচ্ছা আছে তার।
মাত্র ২০ বছর বয়সে রূপালী জগতে পা রাখেন কারিনা কাপুর। স্কুলজীবন শেষ হওয়ার পর মুম্বাইয়ের মিঠিবাই কলেজে ভর্তি হয়েছিলেন বাণিজ্য বিভাগে। দুই বছর কাটানোর পর আইন বিষয়ে পড়ার জন্য সরকারি ল কলেজে ভর্তি হন তিনি। সেখানেও মন টেকেনি। এক বছর না পেরোতেই বলিউডে পা রাখেন বেবো।
কলেজ থেকে ছিটকে পড়া আরেকজন সুন্দরী হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছাত্রী হিসেবে 'মোটামুটি' এই অভিনেত্রী 'জয় হিন্দ' কলেজে পড়েন কিছু দিন। এরপর স্থাপত্য বিষয়ে পড়ার জন্য ভর্তি হন আরেকটি কলেজে। তবে একের পর এক মডেলিং আর অভিনয়ের প্রস্তাব পাওয়ায় লেখাপড়ার প্রতি আগ্রহ উবে যেতে সময় লাগেনি তার।
কিশোরী বয়স থেকেই শুরু হয় তার মডেলিং ক্যারিয়ার। বয়স উনিশে কোঠায় পৌঁছাতেই হাতে আসে সিনেমার প্রস্তাব, তাও আবার শাহরুখ খানের বিপরীতে। এরপর কি আর পড়াশোনা হয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি হলেও তা চালিয়ে যাননি দিপিকা।
অপরাধ বিষয়ে মনোবিজ্ঞানী হতে চাইতেন তিনি। ভর্তি হয়েছিলেন 'জয় হিন্দ' কলেজে। এর আগে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু শেষমেশ মডেলিং ক্যারিয়ার শুরু করার পর আর ফিরতে পারেননি বিদ্যালয়ে।
কাপুর পরিবারের মেয়েদের সিনেমায় পা না রাখার সংস্কার ভেঙ্গেছিলেন কারিশমা। নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম এই অভিনেত্রী বিদ্যালয়ের গণ্ডিই পেরুননি! ষষ্ট শ্রেণীতে পরার সময়ই চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন কারিশমা। প্রথম সিনেমা 'প্রেম কয়েদি'তে অভিনয়ের সময় তার বয়স ছিল মাত্র ষোল বছর।
