কেইট মসের নগ্ন ছবির প্রদর্শনী
সুপারডেল কেইট মসের নগ্ন ছবি নিয়ে আয়োজন করা হচ্ছে একটি প্রদর্শনীর। কেইটের স্বামী জেইমি হিন্সের উদ্যোগেই করা হচ্ছে এ আয়োজন।
ব্রিটিশ সংগীতশিল্পী হিন্স তার প্রথম আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন নিউইয়র্কে, ২০১৪ সালের জুনে। ১২ বছর ধরে তোলা ছবির সংগ্রহ নিয়ে আয়োজিত ঐ প্রদর্শনীতে স্থান পেয়েছিল তার ব্যান্ড ‘দ্য কিল’-এর সদস্য অ্যালিসন মোশার্টের বিছানায় শায়িত একটি ছবি।
এখন তিনি তার স্ত্রীর নগ্ন ছবির সংগ্রহ নিয়ে প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। হিন্সের মতো কেইট মসও এই উদ্যোগ নিয়ে দারুণ উচ্ছ্বসিত।
এক সূত্র বলছে, “জেইমি এখন তার স্ত্রীর বিখ্যাত সব নগ্ন ছবি এনে জড়ো করছেন তার দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনীর জন্য। তার প্রথম প্রদর্শনীর সর্বাধিক বিক্রিত ছবির মধ্যে ছিল অ্যালিসন মোশার্টের বিছানায় শোয়া ছবিটি, যা নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল কেইটকে।”
“এইবার জেইমি তার স্ত্রীর টপলেস এবং নগ্ন ছবির ওপরই বেশি জোর দিচ্ছেন। সেই সঙ্গে প্রদর্শনীতে স্থান পাবে তাদের পোষা কুকুর আর্চির ছবিও।”
২০১১ সালে কেইট মস ও হিন্স বিয়ে করেন।
