২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টম হ্যাঙ্কসের ক্রেডিট কার্ড ফেরত দিলেন নিউ ইয়র্কবাসী

কোনো ক্রেডিট কার্ড কুড়িয়ে পেলে সেটা ফেরত দেওয়ার কষ্ট খুব মানুষই করেন। আর সেই কার্ডের মালিক যদি হন হলিউড তারকা টম হ্যাঙ্কস? কিন্তু নিউ ইয়র্কের এক ব্যক্তি পরিচয় দিয়েছেন অনন্য সততার।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

৫৮ বছর বয়সী হ্যাঙ্কস সান ফ্রান্সিসকোতে কয়েকজন মেয়ে স্কাউটকে বিস্কিটের বাক্স বিক্রি করতে সহায়তা করছিলেন। সে সময় কার্ডটি হারিয়ে ফেলেন তিনি। 

কয়েক দিন পর টনি নামের এক ব্যক্তি কার্ডটি খুঁজে পেয়ে ফিরিয়ে দেন হ্যাঙ্কসকে।

টনির মহানুভবতায় মুগ্ধ হন হ্যাঙ্কস। প্রকাশ্যে তাকে ধন্যবাদ জানাতেও এতটুকু কার্পণ্য করেননি ‘ফরেস্ট গাম্প’ খ্যাত এই তারকা।

১৩ মার্চ মাইক্রোব্লগিং সাইট টুইটারে টনিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “টনি নামের এক ব্যক্তি নিউ ইয়র্ক শহরের রাস্তায় আমার ক্রেডিট কার্ডটি কুড়িয়ে পানএবং সেটি আমাকে ফেরতও দিয়েছেন! আপনারাই এই শহরটাকে আরও অসাধারণ করে তুলছেন। থ্যাঙ্কস। হ্যাঙ্কস।”