২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানবির-ক্যাট কি বিয়ে করে ফেলেছেন!

রানবির কাপুর-ক্যাটরিনা কাইফ জুটির বিয়ে নিয়ে গুঞ্জন চলছে বহু আগ থেকেই।  এবার সেই গুঞ্জনের পালে আরেকটু হাওয়া লাগালেন ক‍্যাটরিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ‍্যম হোয়াটসঅ‍্যাপে নিজেকে 'কাপুর'দের একজন হিসেবে দাবি করছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2015, 03:55 PM

Updated : 25 Apr 2022, 01:04 PM

হোয়াটসঅ‍্যাপে সম্প্রতি ‘দ‍্য কাপুরস' নামে একটি গ্রুপ খুলেছেন ক‍্যাটরিনা। এই গ্রুপের সদস‍্য হিসেবে আছেন রানবিরের বাবা-মা ঋষি কাপুর এবং নিতু কাপুর, রানবিরের বোন রিধিমা কাপুর সাহনি এবং ক‍্যাটরিনার মা সুজান টরেকায়েট।

ক‍‍্যাটরিনা নিজে কেবল এই গ্রুপের সদস‍্যই নন, এই গ্রুপের অ‍্যাডমিনও বটে।

সম্প্রতি দিল্লিতে ‘ফিতুর' সিনেমার শুটিং-এর সময় রানবিরের বোন রিধিমার সঙ্গে দেখা করার জন‍্য সময় বের করেছিলেন ক‍্যাটরিনা। আর এখন ক‍্যাটরিনা ও তার মায়ের ‘কাপুর' পরিবারের অন্তর্ভুক্ত হওয়া। সবিকছুই যেন, রানবির-ক‍্যাটরিনা জুটির বিযের দিকেই ইঙ্গিত করছে।