২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়া নয়, শ্রদ্ধা 

‘রক অন’-এর সিকুয়ালে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রদ্ধা কাপুর। এর আগে শোনা যাচ্ছিল, এই চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 12:56 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টু ডে বলছে, 'রক অন টু'তে অভিনয়ের ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন আলিয়া। তবে পরবর্তীতে চরিত্রটি তার কাছে গুরুত্বপূর্ণ মনে না হওয়ায়, এটি ফিরিয়ে দেন তিনি। 

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমায় শ্রদ্ধার অন্তভূর্ক্তির কথা নিশ্চিত করেন প্রযোজক রিতেশ সিধওয়ানি।  

প্রথম পর্বের মত এখানেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রাচি দেসাইকে। আর এবারের সিনেমাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে নতুন নির্মাতা শুজাত সওদাগরকে।

রক মিউজিক্যাল ড্রামা ধাঁচের এই সিনেমাতে এবার গান গাইতে পারেন শ্রদ্ধা, এমনটাই আশা করছেন অনেকে। ইতোমধ্যেই তিনি প্লেব্যাক করেছেন তার সিনেমা ‘এক ভিলেইন’-এ,  এছাড়া ‘হায়দার’এ তাকে কাশ্মীরি লোকসংগীত গাইতেও শোনা গেছে।