এবার গায়িকা দিপিকা?
আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া - নতুন প্রজন্মের অভিনেত্রীরা কেবল অভিনয় নয় কণ্ঠের জাদুতেও মুগ্ধতা ছড়াচ্ছেন। তাহলে বাদ থাকবেন কেন দিপিকা পাড়ুকোন?
শোনা যাচ্ছে এ আর রহমানের সুরেই গাইবেন দিপিকা। 'হাইওয়ে'র পরিচালক ইমতিয়াজ আলির নতুন সিনেমা 'তামাশা'- সিনেমার জন্য প্লেব্যাক করবেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে একটি ছবি, যেখানে এ আর রহমানের পাশে বসে আছেন দিপিকা এবং নির্মাতা ইমতিয়াজ আলি।
একজন গায়িকার চরিত্রে অভিনয় করছেন দিপিকা। আর এতে সঙ্গীত দিচ্ছেন এ আর রহমান।
রহমানের হাতে প্লে-ব্যাকে হাতেখড়ি হয় আলিয়া ভাটের। 'হাইওয়ে' সিনেমার জন্য তাকে দিয়ে গান গাইয়েছিলেন অস্কারজয়ী এই সংগীত পরিচালক।
‘তামাশা’য় দিপিকা অভিনয় করবেন সাবেক প্রেমিক রানবির কাপুরের বিপরীতে। সিনেমাটি মুক্তি পাবে এ বছরের ডিসেম্বরে।
