প্রচ্ছদে নগ্ন লরেন্স
এবার কোনো ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য নগ্ন হয়ে ছবি তুললেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। কেবল নগ্ন হয়েই ক্ষান্ত দেননি এই অভিনেত্রী, বেশ ভীতিকর একটা কাজও করেছেন।
ছবিতে দেখা যায় উপুড় হয়ে থাকা লরেন্সের দেহ জড়িয়ে রেখেছে একটি বোয়া কনস্ট্রিক্টর সাপ।
ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের ফ্যাশন এবং স্টাইল ডিরেক্টর জেসিকা ডিয়েল বলেন, লরেন্স শক্তি, যৌনতা, রসবোধ এবং পুরুষালী ভঙ্গিমার এক অপূর্ব সংমিশ্রন এবং কেবল তার পক্ষেই এ ধরনের একটি ছবিকে ফুটিয়ে তোলা সম্ভব।
ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেন্ডেন্ট বলছে, চিত্র গ্রহণের এক পযর্ায়ে লরেন্স অস্বস্তি বোধ করতে শুরু করেন, যখন সাপটি তার ঘাড়ের প্রতি বেশ আগ্রহী হয়ে ওঠে। তার পরপরই কাজ দ্রুত শেষ করে ফেলা হয় এবং সাপটিও বাক্সবন্দি হয়ে পড়ে।
ভ্যানিটি ফেয়ারের বার্ষিক হলিউড ইস্যুর জন্য ছবিটি তোলা হয়। এবারের ইস্যুতে এডি রেডমেইনে, বেনেডিক্ট কাম্বারব্যাচ, ফেলিসিটি জোন্স এবং ডেভিড ওয়েলোর মতো ব্রিটিশ তারকাদের ছবিও দেখা যাবে।
