সবচেয়ে শ্রদ্ধেয় বলিউড তারকা সালমান
ভারতীয়দের কাছে সবচেয়ে শ্রদ্ধেয় বলিউড তারকা নির্বাচিত হলেন সালমান খান। ভারতে শ্রদ্ধেয় ব্যাক্তিদের তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছে এই তারকার নাম। তালিকায় আরও আছেন কারিনা কাপুর খান এবং ক্যাটরিনা কাইফ।
ব্রিটিশ এক অনলাইন পোটর্াল জরিপের মাধ্যমে ভারতে শ্রদ্ধেয় দশ নারী এবং দশ পুরুষের একটি তালিকা তৈরি করেছে। ইন্ডিয়া টুডে বলেছে এই তালিকায় হিন্দি সিনেমার তারকাদের মধ্যে রয়েছেন সালমান, কারিনা এবং ক্যাটরিনা।
শ্রদ্ধেয় ব্যক্তির এই তালিকায় প্রথমেই উঠে এসেছে ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদির নাম। দ্বিতীয় স্থানে আছেন ক্রিকেটার শচিন টেন্ডুলকার। আর বিল গেটসের ঠিক পরে অর্থাৎ চতুর্থ স্থানটি পেয়েছেন বলিউড তারকা সালমান খান। পুরো তালিকায় তিনি একমাত্র নায়ক, বাকি আসনগুলো দখল করেছেন রাজনৈতিক নেতা, খেলোয়াড় আর হলিউড তারকারা।
অন্যদিকে নারী তারকাদের মধ্যে পাঁচ নম্বরে আছেন ক্যাটরিনা কাইফ, তার চেয়েও এগিয়ে আছেন অ্যাঞ্জেলিনা জোলি। পাকিস্তানের মালালা ইউসুফজাই রয়েছেন প্রথম স্থানে আর কারিনা কাপুরের কপালে জুটেছে নবম স্থান। এছাড়া আছেন কিরন বেদি, হিলারি ক্লিনটন, অপরাহ উইনফ্রে।
