২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলা সুন্দরী সানি

প্রাচীন আমলের এক রহস্যময়ী রানী রূপে পর্দায় আবির্ভূত হতে যাচ্ছেন ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনি। আর এ সিনেমার প্রথম ঝলকে তাকে দেখা গেল শ্যামলা সুন্দরী রূপে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 02:39 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

সম্প্রতি 'এক পাহেলি লিলা' নামের সিনেমাটির একটি গানের দৃশ্যের ছবি মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশ করেছেন নির্মাতারা। 'হাম দিল দে চুকে সানাম' সিনেমার 'ঢোলি তারো' গানটি রিমেইক করা হচ্ছে এই সিনেমার জন্য। আসল গানটিতে নেচেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার তার জুতোয় পা গলালেন সানি লিওনি।

গানে গুজরাতি পোশাক ও আভরণে সজ্জিত সানির বর্ণও তামাটে করা হয়েছে।

এ বিষয়ে টুইটারে সানি লেখেন, "লিলার জন্য আমার গায়ের রং শ্যামলা করা হয়েছে এবং আমার এটা দারুণ পছন্দ হয়েছে। আমার ত্বক ফর্শা কিন্তু আমি মনে করি শ্যামলা ত্বক খুবই সুন্দর।"

‘লিলা’র কাহিনী গড়ে উঠবে এক রহস্যময়ী রানীকে নিয়ে যিনি এক সাধারণ পুরুষের প্রেমে পড়েন।

চিত্রনাট্য লেখার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন ববি     খান। এটি প্রযোজনা করেছেন ভুশান কুমার এবং আহমেদ খান। সিনেমাটি মুক্তি পাবে ১০ই এপ্রিল।