২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিক ইন্সটিংক্ট: অজানা কিছু কথা

ইরটিক থ্রিলার ‘বেসিক ইন্সটিংক্ট’- এ শ্যারন স্টোনের আবেদনময়ী অবতারের কথা চলচ্চিত্রপ্রেমীরা আরও অনেক দিন মনে রাখবেন। সম্প্রতি দর্শকদের ভোটে সর্বকালের সেরা আবেদনময় সিনেমার খেতাব পেয়েছে এটি। এই সুযোগে ‘বেসিক ইন্সটিংক্ট’ সম্পর্কে এমন কয়েকটি তথ্য জেনে নেওয়া যাক, যা অনেকের কাছেই হয়তো অজানা। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 02:49 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

১. ‘বেসিক ইন্সটিংক্ট’- এর সেই সাহসী চরিত্রে অভিনয় করতে রাজি হননি হলিউডের সিংহ ভাগ অভিনেত্রীই। মোট ১৩ জন অভিনেত্রীর হাত ঘুরে ক্যাথরিন ট্রামেলের চরিত্র আসে স্টোনের কাছে, কারণ ক্যামেরার সামনে এতটা খোলামেলা হতে চাননি কোনো অভিনেত্রী। ১৯৯০ সালে ‘টোটাল রিকল’ সিনেমায় স্টোনের অভিনয় দেখে তাকে নির্বাচিত করেন নির্মাতা পল ভেরহোভেন।

২. সিনেমায় যৌন দৃশ্যগুলোতে অভিনয়ের জন্য কোনো বডি ডাবল ব্যবহার করেননি স্টোন। অভিনেতা মাইকেল ডগলাসের সঙ্গে প্রতিটি দৃশ্যে তিনি নিজেই অভিনয় করেন। সিনেমার মূল যৌন দৃশ্যটি ধারণ করতে সময় লাগে টানা পাঁচ দিন।

৩. স্টোনের পা ভাজ করে বসার সেই বিখ্যাত দৃশ্যটি ধারণ করা হয়েছিল তার অজান্তেই। স্টোনকে বলা হয় অন্তর্বাস খুলে ফেলতে আর কারণ হিসেবে বলা হয়, ক্যামেরায় অন্তর্বাসের উজ্জ্বল রঙ আলাদাভাবে ধরা পড়ছে। অনিচ্ছা সত্বেও পরিচালকের নির্দেশ পালন করেন স্টোন। আর তখনই সেই দৃশ্য ধারণ করেন পরিচালক। এরপর স্টোন জানতে পারেন, তাকে মিথ্যা বলেছিলেন পরিচালক। প্রথমে রেগে গেলেও পরে বিষয়টি মেনে নেন তিনি।

৪. ‘বেসিক ইন্সটিংক্ট’- এর শুটিং শুরু হবার আগে অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন স্টোন। আইন বিষয়ে ডিগ্রি নেওয়ার ইচ্ছা ছিল তার। এমন সময় সিনেমাটির প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দিতে পারেননি তিনি। ক্যাথরিন ট্রামেলের চরিত্রে অভিনয়ের জন্য আজ পর্যন্ত স্মরণীয় হয়ে আছেন এই অভিনেত্রী।

৫. সিনেমায় নিজের চরিত্র নিয়ে যথেষ্ট আপত্তি ছিল স্টোনের। নৃশংসভাবে খুন করার দৃশ্যগুলোতে অভিনয় করতে প্রথমে রাজি হননি তিনি। এমনকি সিনেমাটি মুক্তির পর গণমাধ্যমেও তিনি ঐ দৃশ্যের ব্যপারে বিরক্তি প্রকাশ করেন। 

৬. স্টোনের পা ভাজ করে বসার দৃশ্যটি হলিউডি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি ‘থামিয়ে থামিয়ে দেখা’ দৃশ্য। 

৭. ‘বেসিক ইন্সটিংক্ট’ সিনেমায় ধূমপানকে আকর্ষণীয়ভাবে দেখানো হয়েছে, এমন অভিযোগ তুলে ব্যাপক সমালোচনা করা হয়। সিনেমাটি মুক্তি পাওয়ার পর নিউ ইয়র্ক টাইমসের মাধ্যমে এ নিয়ে ক্ষমা চান পরিচালক।