২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আংটি বদল করেছেন ক্যাট-রানবির?

নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই মুখচোরা ভারতীয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ এবং রানবির কাপুর। সাম্প্রতিক সময়ে লুকোছাপা কিছুটা কমলেও, এখন শোনা যাচ্ছে সবার অগোচরে আংটি বদল করেছেন এই যুগল। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 05:08 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, নববর্ষ উদযাপন করতে ৩০শে ডিসেম্বর লন্ডনে গিয়েছিলেন ক্যাট-রনবির। আর তখনই বাগদান সারেন তারা।

জনপ্রিয় এই জুটির প্রেম চলছে ২০০৯ সাল থেকে, কিন্তু কখনও গণমাধ্যমে প্রেমের কথা স্বীকার করেননি তারা। ২০১৪ সালের শেষের দিকে এক ছাদের নিচে বসবাস করা শুরু করেন ক্যাট-রানবির, অবশেষে মুখ খোলেন নিজেদের সম্পর্কের ব্যাপারে।

গোপনীয়তা বজায় রাখলেও শুরু থেকেই একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন দুজন। সূত্র বলছে, বাগদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। ক্যাটরিনার পারিবারিক বাসস্থান লন্ডনে গিয়েছিলেন রানবিরের বাবা ঋষি কাপুর এবং মা নিতু কাপুর।    

তবে এই খবরের সত্যতা এখনও কেউ নিশ্চিত করেনি।