২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যখন টেনিসে মাতলো বলিউড 

পর্দায় খেলেছেন ক্রিকেট, হয়েছেন সাইকেল দৌড়ে চ্যাম্পিয়ন। এবার সত্যি সত্যিই খেলার মাঠে নামলেন ভারতীয় অভিনেতা আমির খান। টেনিস তারকা রজার ফেদেরার আর নোভাক জোকোভিচের সঙ্গে দিল্লিতে আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগের আসরে খেললেন তিনি।

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 05:41 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

তাকে সঙ্গ দিলেন দিপিকা পাড়ুকোন, রিতেশ দেশমুখ, আকশায় কুমারের মতো তারকারা।

১৭ বারের গ্রান্ডস্লামজয়ী সুইস টেনিস তারকা ফেদেরার ও তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম নোভাক জোকভিচ এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগে অংশ নিতে। ভারতের পক্ষ থেকে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন সানিয়া মির্জা।

সেখানেই মঙ্গলবার দুপুরে বসেছিলো তারার মেলা। এই সময়ের সেরা দুই টেনিস তারকাকে দেখতে কোর্টে উপস্থিত হন আমির খান, দিপিকা পাড়ুকোন, রিতেশ দেশ মুখ, আকশায় কুমার। শুধু তাই নয়, মিক্সড ডাবলসে দুটি প্রীতি ম্যাচও খেলে ফেললেন তারা।

প্রথমে আমিরকে সঙ্গী করে সানিয়া-জোকোভিচ জুটির বিপক্ষে খেললেন ফেদেরার। গ্যালারিতে তখন আমিরকে সমর্থন জানাতে হাজির ছিলেন স্ত্রী কিরান রাও ও তাদের তিন বছরের ছেলে আজাদ।

এরপরপরই দিপিকার বিপক্ষেও খেলতে নামেন ফেদেরার। ব্যাডমিন্টনে জাতীয় পযর্ায়ের সাবেক চ্যাম্পিয়ন দিপিকার পরনে ছিল কাল স্পোর্টস স্যুট। ফেদেরারের বিপক্ষে খেলায় ‘রামলিলা’ খ্যাত এই অভিনেত্রীকে সঙ্গ দেন রিতেশ দেশমুখ।

এর আগে টুর্নামেন্টের গালা ডিনারে সোমবার রাতে ফেদেরারের সঙ্গে নাচের আসরে পাও মিলিয়েছেন দিপিকা। অনুষ্ঠানটির অন্যতম অতিথি ছিলেন অমিতাভ বচ্চন। মঞ্চে তিনজন একসঙ্গে নাচেন বিগবির ১৯৭৮ সালের সিনেমা ‘ডন’-এর জনপ্রিয় গান ‘খাইকে পান বানারাসওয়ালা’র তালে।

Image
ছবি: রিতেশ দেশমুখ এবং রজার ফেদেরারের টুইটার অ্যাকাউন্ট থেকে।

ছবি: রিতেশ দেশমুখ এবং রজার ফেদেরারের টুইটার অ্যাকাউন্ট থেকে।

Image
ছবি: রিতেশ দেশমুখ এবং রজার ফেদেরারের টুইটার অ্যাকাউন্ট থেকে।

ছবি: রিতেশ দেশমুখ এবং রজার ফেদেরারের টুইটার অ্যাকাউন্ট থেকে।

এই টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ভারতীয় টেনিস খেলোয়াড় মহেশ ভুপতি এবং তার স্ত্রী সাবেক মিস ইউনিভার্স ও অভিনেত্রী লারা দাত্তা। ২০১৩ সালে প্রথমবারের মতো এই উদ্যোগ নেন তারা। চলতি বছরের নভেম্বরে নয়া দিল্লি, দুবাই, ম্যানিলা এবং সিঙ্গাপুরভিত্তিক চারটি দলকে নিয়ে প্রথমবারের মতো শুরু হয় এই টুর্নামেন্ট। ‘ইন্ডিয়ান এইসেস’, ‘ইউএই রয়্যালস’, ‘ম্যানিলা মাভেরিকস’ এবং ‘সিঙ্গাপুর লায়ন্স’ নামের চারটি দলে খেলছেন সাবেক এবং বর্তমান অনেক খ্যাতিমান টেনিস তারকাই। ফেদেরার, জোকোভিচের পাশাপাশি, পিট সাম্প্রাস, আন্দ্রে আগাসি, লেটন হিউইট, মারিয়া শারাপোভা, সেরেনা উইলিয়ামস, ক্যারোলিন ওজনিয়াকের মতো তারকারাও অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে।

ফেদেরার নিজে খেলছেন সানিয়া মির্জার দল ‘ইন্ডিয়ান এইসেস’-এর সঙ্গে। এই দলে আছেন পিট সাম্প্রাসের মতো টেনিস কিংবদন্তীও। ওদিকে জোকভিচ খেলছেন ‘ইউএই রয়্যালস’-এর সঙ্গে।