২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানিমেশন ফিল্ম প্রদর্শনী শেষ, সেমিনার রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী অ্যানিমেশন সিনেমার উৎসব ‘ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৪’র শুক্রবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 01:49 AM

Updated : 22 Aug 2022, 07:49 PM

ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির (ডিইউএফএস) আয়োজনে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিখ্যাত অ্যানিমেটেড সিনেমা নিয়ে এই প্রদর্শনী শুরু হয়।

৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সেখানে নিয়মিত সিনেমা প্রদর্শনী চলে।

পুরো উৎসব জুড়ে দেখানো হয় ট্যাঙ্গলড, শ্রেক, আপ, ডেসপিকেবল মি, টিনটিন, মন্টু মিয়ার অভিযান ও গ্রেইভ অফ দ্য ফায়ারফ্লাইজসহ বিখ্যাত সব সিনেমা।

এই প্রদর্শনী শেষ হলেও সিনেমা উৎসব এখন শেষ হয়নি। উৎসব শেষ হবে আগামী ৯ নভেম্বর বিকাল ৪ টায় ‘প্রসপেক্টস অফ অ্যানিমেশন ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি' শিরোনামে একটি সেমিনারের মাধ্যমে।

সেমিনারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

পুরনো খবর:

ঢাকায় ‘অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল’