২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবার ঘাড়ে চেপে বসে’ চন্দ্রবিন্দু

প্রতিষ্ঠার পর কেটে গেছে ২৫ বছর। স্বকীয়তায় উজ্জল কলকাতাকেন্দ্রীক ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ বাংলা সংগীতপ্রেমীদের মনে তৈরি করেছেন নিজেদের আলাদা আসন। সম্প্রতি ঢাকায় দেশ টিভির আমন্ত্রণে গান গাইতে এসেছিলেন। গ্লিটজের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলেছেন চিন্তামন তুষার।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 03:26 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

পুরনো খবর:

গায়ক এবার পরিচালক

গ্লিটজ: তৃতীয়বারের মতো বাংলাদেশে এলেন। বাংলাদেশের মানুষের সঙ্গে মেশার সুযোগ কি হয়েছে?

উপল: এইখানে সে সুযোগ কোনোদিনও হয়নি। অনেক সময় শপিংয়ে বা বেড়ানোর জন্যে আড়ং বা অন্যান্য জায়গায় যাওয়া হয়েছে…

অনিন্দ্য: ইন্টার‌্যাকশন বলতে প্রথমবার এসে আনুশেহর বাড়িতে গিয়েছিলাম। আনুশেহ আমাদে বন্ধু, চা খেতে ডেকেছিল তার বাসায়। ওখানে একটু আড্ডা হয়েছিল। ‘যাত্রা’ নামে তার দোকানেও যাওয়া হয়েছে একবার। সেখানে একটা গ্রুপ ছিল। যারা নাটক, গান বা সাংবাদিকতার সঙ্গে জড়িত। তাদের সঙ্গে অল্প সময় আড্ডা দিয়েছিলাম। সেটা খুব ভালো অভিজ্ঞতা, তারাতো সংস্কৃতি জগতেরই কর্মী।

গ্লিটজ: যেহেতু বাংলাদেশে বন্ধুবান্ধব আছে আপনাদের। বাংলাদেশের সংগীত নিয়ে আপনাদের ধারণা কি?

Image
‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের পাঁচ সদস্য (বাম থেকে) গিটারিস্টক সুরজিৎ, বেইজিস্ট অরূপ, ভোকালিস্ট উপল, ভোকালিস্ট অনিন্দ্য, কিবোর্ডিস্ট শিবব্রত। ৯ অক্টোবর, ২০১৪ ব্যান্ডটি ঢাকায় এসেছিলো। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের পাঁচ সদস্য (বাম থেকে) গিটারিস্টক সুরজিৎ, বেইজিস্ট অরূপ, ভোকালিস্ট উপল, ভোকালিস্ট অনিন্দ্য, কিবোর্ডিস্ট শিবব্রত। ৯ অক্টোবর, ২০১৪ ব্যান্ডটি ঢাকায় এসেছিলো। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

অনিন্দ্য: বাংলাদেশের মিউজিক সম্পর্কে অনেক আগেই ধারণা পেয়েছি। ফিডব্যাকের অ্যালবাম শুনেছিলাম আমরা, এইচএমভি থেকে বেড়িয়েছিলো। গান শুনে আমরা খুব উত্তেজিত হয়েছিলাম। নানা রকমের গান শুনেছি। কিন্তু এর আগে সে রকম গান আমরা শুনিনি। তখন আমাদের ওখানেও বাংলা গানের ফর্মেটিং পিরিয়ড চলছে, সুমন গান করতে শুরু করেছিলেন। নচিকেতা, অঞ্চন দত্ত, শিলাজিৎ গাইছেন। আমরাও কিছু কিছু গান তৈরি করছি, তবে প্রফেশনালি গান করতে শুরু করিনি। নব্বইয়ের গোড়ার দিকের কথা বলছি। তারপর যখন ব্যান্ড হলো, অনেক অনুষ্ঠান করলাম। এপার বাংলা-ওপার বাংলা কনসার্টগুলো তখন খুব হয়েছে। দুই বাংলার শিল্পীরা একজোট হয়ে একই মঞ্চে অজস্র গান করেছি। এখানকার জেমস ভাই, বাচ্চু ভাই, হাসান গেয়েছেন। সাফিন অজস্র বার গেয়েছেন। এরকমও হয়েছে কিছু একটা উদ্বোধন হবে সেখানে সাফিন গাইবে, আমি ও উপল তার গান শুনতে গেছি। ওরাই আমাদের বলতো, ‘তোমরা যদি শুনতে আসো’। সেটা কিন্তু সারাক্ষণই চলছে, মানে যোগাযোগটা। আনুশেহ ওখানে গান গাইতে গেছে, তন্ময়দার (তন্ময় বসু) অনুষ্ঠানে আমরা একই সঙ্গে স্টেইজে পার্টিসিপেট করেছি। কিছুদিন আগে একটা টিভি প্রোগামের জন্য কলকাতায় গিয়েছিলো অর্ণব। সে সময় তার সঙ্গে প্রথম আলাপ হলো আমার। তারপর আমরা একসঙ্গে অনেকক্ষণ আড্ডা মারলাম, একটা জায়গায় যাওয়ার কথা ছিলো ওর, পৌঁছে দিলাম। বন্ধুত্বের যে জায়গাটা সেটা খুবই আছে।

গ্লিটজ: আপনাদের ব্যান্ডের প্রতিষ্ঠার বছর ১৯৮৯, সে সময় ফিডব্যাকের গান ভালো লেগেছে বলছেন। আবার সুমন নতুন ধরনের বাংলা গান গাইছেন। কার প্রভাবটা নিজেদের মধ্যে বেশি বলে অনুভব করেন?

Image
‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের এক সূত্রধর উপল সেনগুপ্ত। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের এক সূত্রধর উপল সেনগুপ্ত। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

অনিন্দ্য: আমরা অনেকের গান শুনেই খুব অনুপ্রাণিত। যেমন— উপল ছোটবেলা থেকে ফ্যান হচ্ছে হ্যারি বেলাফন্টের বা আমার ব্যাক্তিগতভাবে বিটলস, কোহেন ভালো লাগে। এভাবে প্রত্যেকেরই নিজস্ব পছন্দ আছে। সুরজিৎয়ের আলাদা, শিবুরও আলাদা। সুমনের গান হচ্ছে পছন্দের তালিকার উপরের দিকে।

উপল: সলিল চৌধুরীর গানও ভালো লাগে।

অনিন্দ্য: না তিনি যেহেতু কন্টেম্পরারি মানে সিঙ্গার, সং রাইটারের কথা বলছেন। সুমন আমাদের অনুপ্রাণিত করেছেন ঠিকই কিন্তু অনুপ্রেরণা আর প্রভাব এক জিনিস না। আমরা যখন আমাদের গান করতে এসেছি সেখানে কিন্তু সুমন আমাদের গানে বিন্দুমাত্র হাজির নেই। হাজির নেই একারণেই বলছি, আমাদের দুজনের গানের ধরন বা মেজাজ বা আঙ্গিক একেবারেই আলাদা। আর কারো মতো হতে হবে আমরা সেটা সচেতনভাবে চাইওনি। তার কারণ চন্দ্রবিন্দু রাস্তাটা নিজের মতো তৈরী করবে এবং চন্দ্রবিন্দুকে চিনবে লোকে চন্দ্রবিন্দু দিয়েই। ‘এর মতো গান’ করে বলে চিনবে না।

গ্লিটজ: আপনারা যে সময়ে নিজেদের গড়ে তোলার কাজ করছিলেন সে সময়ে জীবনমুখী গান বলতে যেটা বোঝায় তার জোয়ার বইছিলো। এই ধারা থেকে বেরিয়ে আসার পেছনে উদ্দেশ্যটা কী ছিলো?

Image
‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের এক সূত্রধর উপল সেনগুপ্ত। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের এক সূত্রধর উপল সেনগুপ্ত। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

অনিন্দ্য: আমরা সচেতনভাবে অনেকবার অনেকরকম চেষ্টা করে তারপর এই রাস্তাটায় এসেছি, এমন না। এটা বললে ভুল বলা হবে। আমরা সবাই মানি, কলেজ ফেস্টগুলোর ভূমিকা আছে। যে কলেজ ফেস্টগুলো করে আমরা উঠে এসেছি। আমরা মানে আমি, উপল, চন্দ্রিল। সে সময় অনেকগুলো ইভেন্টে অংশ নিয়েছি, ইভেন্টগুলো থেকে অনেক পুরস্কারও পেয়েছি আমরা। এ রকম প্রফেশনালি ব্যান্ড করবো তখনো ভাবিনি আমরা। উপল ভেবেছিল কারণ, সেসময় মানে ১৯৮৯ সালে ব্যান্ডটা তৈরি করেছিলো সে। কিন্তু কলেজের কিছু ব্যাপার ছিলো, আমরা কিছু স্কিড করতাম। যার মধ্যে এক ধরনের মক, স্পুফ টাইপের জিনিস থাকতো। দেখা গেছে সেখানে রাজনীতিকে ব্যাঙ্গ করা হচ্ছে, সামাজিক কোনও একটা অসাম্যকেও ব্যাঙ্গ করা হচ্ছে। আবার একইভাবে বিজ্ঞাপনকে নকল করে আমরা এক ধরনের ইভেন্ট করতাম। ফলে কলেজ ফেস্টের মেজাজটা আমাদের মধ্যে ছিলো।

গ্লিটজ: বিজ্ঞাপন নিয়ে গানও করেছেন আপনারা...

Image
‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের আরেক সূত্রধর সুরজিৎ। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের আরেক সূত্রধর সুরজিৎ। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

অনিন্দ্য: হ্যা, সেই মেজাজটা কিন্তু আমাদের গানে ধরা পড়েছে এবং আমাদেরও মনে হয়েছিল যে আমরাতো নিজেরা ততোটা ভেবে করিনি বা আমরা এক্ষেত্রে পাইওনিয়ার নই। পরের দিকে দেখলাম যে এই চালটা গানে কম শিল্পীর ক্ষেত্রেই হয়েছে। ফলে আমাদের প্রথমদিকে লোকজন আইডেন্টিফাই করতে পারলো, ‘এরা যে ধরনের গান করে এর মধ্যে বেশ মজা আছে। এর মধ্যে একটা বেশ স্যাটায়ার আছে। এরা যেভাবে বলে এগুলো হাসির ছলে বলে।’ কিন্তু আমি বলছি যে, গভীর রোমান্টিকতাবোধ বা গভীর সমাজবোধ এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। না মানলে শিবরাম চক্রবর্তীর উদাহরণ দিয়ে বলি— তিনি যে লেখাগুলো লিখেছেন বাংলায়। তার মতো গভীর লেখা খুব কমই লেখকই লিখেছেন। কিন্তু তিনি খুব মজার চালে লিখেছেন। তার চেয়ে আরও বড়ো শিল্পীকে দেখুন। চ্যাপলিনকে যদি দেখেন, সে তো সবই হাসি দিয়ে বলার চেষ্টা করেছেন। কিন্তু তার চেয়ে বড়ো জীবনদর্শন আর কেউ দেখাতে পেরেছে? ফলে আপনি কি ফরমেটে কথা বলবেন, আপনি রেগে গিয়ে নাকি মজা করে কথা বলবেন সেটা একজন শিল্পী আপনা থেকেই বুনে যায়। আমাদের যেটা সুবিধে হয়েছে, আমার, উপল বা চন্দ্রিলের ক্ষেত্রে, আমাদের একটা মিল ছিলো। কোথাও একটা ব্যালান্স তৈরি হয়ে গিয়েছে। যার জন্যে চন্দ্রবিন্দু তৈরি হয়েছে।

গ্লিটজ: টালিগঞ্জের সঙ্গে আপনাদের একটা যোগাযোগ আছে। আজকাল ব্যান্ডগুলো সিনেমার দিকে ঝুঁকছে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন?

Image
‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের আরেক সূত্রধর অরূপ। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা সফরে এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের আরেক সূত্রধর অরূপ। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা সফরে এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

অনিন্দ্য: আসলে দেখুন বিভিন্ন শিল্পমাধ্যম আছে যেগুলো কো-রিলেটেড। একটার থেকে আরেকটা খুব বিচ্ছিন্ন নয়। মানে ধরুণ ‘জিরোথ্রিথ্রি’ সিনেমায় যখন আমরা সুর করছি। সেখানে তো চন্দ্রবিন্দু সুর করছে এবং যে অ্যালবাম তৈরি হচ্ছে সেটা কিন্তু অলমোস্ট চন্দ্রবিন্দুর মতোই তৈরি হচ্ছে। হয়তো অনেকে কোলাবরেট করছে। সবগুলো গান আমি বা উপল গাইছে তা নয়। আরও মানুষজন এসে গান গাইছে। কিন্তু সেটা তো একটা ধরন, যে ধরনটা চন্দ্রবিন্দুর মতোই। ফলে এতদিন ধরে আমরা যে এক ধরনের ব্যান্ডমিউজিক করে চলেছি তার থেকে এটা একটা শিফট এবং সেটা একটা ইচ্ছাকৃত শিফট। এই যে আপনারা বলছেন, বাংলাদেশ থেকে যদি কেউ অফার করে। আমরা চেষ্টা করবো না, একটা অ্যালবাম বের করার? যেমন— শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস থেকে গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘গোসাইবাগানের ভূত’-এর মিউজিক করছে চন্দ্রবিন্দু। সেখানে কাজ করার সব থেকে বড় কারণ হচ্ছে আমরা ছোটদের জন্য একটা বড় অ্যালবাম করতে পারছি। যেটা আবার হয়তো নিজেদের ভেতর থেকে করতে পারছি। তাই অনেক খেটেখুটে প্রতুল দাকে (প্রতুল মুখোপাধ্যায়) দিয়ে ওটার গান করিয়েছিলাম। আমরা নিজেরা গান করেছিলাম, শিলাজিৎও গান করেছিলো। আমরা ‘গোসাইবাগানের ভূত’ নামে একটা অ্যালবাম তৈরি করতে পারলাম। এগুলোতো একটা করে কাজ, মানে কাজগুলোতো আলাদা কিছু নয়। আর আপনি যেটা বলছেন গান থেকে কেন সিনেমার দিকে চলে যাওয়া হচ্ছে— গান থেকে আমরা অনেকদিন আগেই সিনেমার দিকে গেছি। বলা যায় যখন থেকে গান করছি তখন থেকে।

গ্লিটজ: আপনার সিনেমার স্টোরি...

অনিন্দ্য: আমার সিনেমার স্টোরি মূলত— তোরো-চোদ্দ বছরের চার থেকে পাঁচটা ছেলের বন্ধুত্বের গল্প। একটা পাড়ার গল্প। আমি উত্তর কলকাতায় বড় হয়েছি। উত্তর কলকাতা সেই পুরোনো কলকাতার মতো! সেরকম একটা পাড়া, যে পাড়াটাই পুরো পরিবারের মতো। সেখানে একটা ছেলে বড় হয়ে উঠছে। মূলত তার এবং তার বন্ধুদের গল্প। বলা যায় আমাদের সময়ের গল্প, অ্যাকচুয়ালি ১৯৯৫ সালের গল্প বলা হয়েছে। যদি বলেন ওই সময়টাকে বেছে নেওয়া কেনো? তার বড় কারণ, হচ্ছে ওই টাইমটা দেখে আমরা বড় হয়েছি। ওই সময়টায় অনেক কিছু ছিলো না। এখনকার মতো মোবাইল, কফি শপ...। কম্পিউটার ছিলো কিন্তু এই মাত্রায় ছিলো না। এই যে হোয়াটস অ্যাপ উন্মাদনা এইসব ছিলো না। সেটার বাইরেও একটা পৃথিবী ছিলো।

Image
চন্দ্রবিন্দুর সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন সাংবাদিক সামলানোর দায়িত্ব চন্দ্রিলের। ঢাকার সাংবাদিক কিন্তু তিনিই সামলালেন চন্দ্রিলের অনুপস্থিতে। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা সফরে এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

চন্দ্রবিন্দুর সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন সাংবাদিক সামলানোর দায়িত্ব চন্দ্রিলের। ঢাকার সাংবাদিক কিন্তু তিনিই সামলালেন চন্দ্রিলের অনুপস্থিতে। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা সফরে এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

গ্লিটজ: অ্যানালগ ওয়ার্ল্ডের ডিজিটাল ভিজুয়ালাইজেশন?

অনিন্দ্য: অনেককিছু ছিলো, সেগুলোকে আমরা কম কিছু বলছি না। মানে আমি বলছি যে এই টেকনোলজি এসে খুব বেশি মজা দিচ্ছে বা তখন খুব কম মজা ছিলো তেমন না।

গ্লিটজ: এটা কী নস্টালজিয়া?

অনিন্দ্য: কিছুটা নস্টালজিয়া এর সঙ্গে রয়েছে…

গ্লিটজ: কিছু হারিয়ে ফেলার, অতীত হয়ে যাওয়ার আক্ষেপ আছে কী?

অনিন্দ্য: না আক্ষেপ নেই তার কারণ হচ্ছে, আমি মনে করি যে আমরা বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড নিয়ে বড় হলাম। যার অর্থ হল— আমরা আঙ্গুল ঘুড়িয়ে যেমন ফোন করতে শিখেছি সেরকমভাবেই টাচ করেও ফোন করতে পারছি। আমাদের ছেলেমেয়েদের জন্য বরং আক্ষেপ হয়। তারা একটা দুনিয়া দেখতে পেলো, আরেকটা দুনিয়া দেখতে পেলো না। আমাদের কোনও আক্ষেপ নেই। আমরা অসম্ভব একটা সুন্দর ট্রানজিশনের মধ্যে দিয়ে বড় হলাম।

গ্লিটজ: আপনাদের ব্যান্ডের নাম চন্দ্রবিন্দু, যা কিনা বাংলা বর্ণমালার শেষ অক্ষর। এই শেষ অক্ষরটা বেছে নিলেন কেনো?

Image
‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের দুই ভোকালিস্ট অনিন্দ্য ও উপল। সংস্কার মেনে মঞ্চে বসেন বাম-ডান পাশে, কিন্তু ছবি তুললেন ডান-বাম পাশ করে। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা এসেছিলেন তারা। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের দুই ভোকালিস্ট অনিন্দ্য ও উপল। সংস্কার মেনে মঞ্চে বসেন বাম-ডান পাশে, কিন্তু ছবি তুললেন ডান-বাম পাশ করে। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা এসেছিলেন তারা। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

উপল: খুব ভেবেচিন্তে নাম নির্বাচন করা হয়নি। কিন্তু পরবর্তীতে সবাই দেখি একই প্রশ্ন করে, কেনো চন্দ্রবিন্দু? তখন আমরাই একদিন বসে ঠিক করি যে, এর একটা সলিড উত্তর দিতে হবে। তারপর ভেবে ভেবে অনেকগুলো উত্তর আমরা বের করেছি। যার সঙ্গে কিন্তু সত্যিকারের নাম দেওয়ার কোনো সম্পর্ক নেই। তারপরও যদি বলেন, না উত্তর ভেবে বের করে দেন আপনারা। তাহলে আমরা বলতে পারি— যেহেতু চন্দ্রবিন্দু বাংলার শেষ অক্ষর… আপনারা বলতে পারেন যে বাংলা গানেরও শেষ কথা আমরাই। আবার ‘চন্দ্রবিন্দু’ এমন একটা অক্ষর যেটা ঘৃতেও থাকে অমৃতেও থাকে।

অনিন্দ্য: শ্রাদ্ধের কার্ডেও চন্দ্রবিন্দু, আবার দেখবেন যে শিবের মাথাতেও থাকে। তাহলে ঘৃতে-অমৃতে দুটোতেই আমরা মিশে আছি।

উপল: চন্দ্রবিন্দুও কিন্তু সব ক্যাটাগরির লোককেই সার্ভ করে। বাচ্চা ছেলে চন্দ্রবিন্দুর গান শুনতে পারে, বুড়ো লোকও চন্দ্রবিন্দুর গান শুনতে পারে। অসুবিধে নেই কিছুতে…

অনিন্দ্য: ‘চন্দ্রবিন্দু’ এমন একটা অক্ষর। দেখবেন যে, যখন বাংলা লেখা হয় ওটাকে আলাদা অক্ষর হিসেবে কেউ ব্যাবহার করে না।

সুরজিৎ: সবার ঘাড়ে চেপে বসে।

অনিন্দ্য: ওটা কারো মাথায় দিতে পারেন যদি তাহলেই একমাত্র হবে। চন্দ্রবিন্দু অক্ষরটার ক্যারেক্টারই হচ্ছে, কারো মাধ্যমে সে প্রকাশিত হবে। ব্যান্ডের হোল আইডিয়ার সঙ্গেও তার একটা মিল আছে। ব্যান্ডের হোল ইনডিভিজুয়াল আইডেন্টিটি আমাদের যাই হোক না কেনো। যখন আমাদের আলাদা করে কেউ দেখবে, বলবে অনিন্দ্য চন্দ্রবিন্দু, উপল চন্দ্রবিন্দু। ফলে আমরাও কিন্তু একে অপরের সঙ্গে উইভ করে আছি। এটা চন্দ্রবিন্দু অক্ষরটার একটা বৈশিষ্ট্য। আবারও বলে রাখি, এগুলো সবই কিন্তু পরে বানানো।

গ্লিটজ: আমরা অ্যাফ্রো-আমেরিকান, অ্যাফ্রো-লাতিন মিউজিকের পরিচিত হয়েছি বেশ আগেই। আপনারা একেবারে আফ্রিকান মিউজিককে পরিচিত করাতে চেয়েছেন ...

উপল: না, সেরকমভাবে চেষ্টা কিছুই থাকে না। কিন্তু অবভিয়াসলি যেহেতু আফ্রিকান মিউজিক আমাদের পছন্দের মিউজিক। হ্যারি বেলাফন্টের গান আমাদের পছন্দের গান। ফলে আমাদের কোনো গান শুনে এবং আমাদের এই আলাপ শুনে কেউ যদি মনে করেন, ‘তাই নাকি! আফ্রিকান গান এরকম হয়! তাহলে একটু আফ্রিকান গান শুনে দেখি!’ তাহলে আমাদের কিন্তু ভালোই লাগবে। আবার আজকে যদি একজন আফ্রিকান আমাদের গান শোনে! কেউ যদি বলে যে, ‘দেখুন আমাদের গান নিয়ে বাংলাতে এরকম একটা এক্সিপেরিমেন্ট হচ্ছে!’ বলে যদি আরও পাঁচজন আফ্রিকান আমাদের গানে শোনে, আমি সত্যিই খুশী হবো।

Image
চন্দ্রবিন্দুর সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন সাংবাদিক সামলানোর দায়িত্ব চন্দ্রিলের। ঢাকার সাংবাদিক কিন্তু তিনিই সামলালেন চন্দ্রিলের অনুপস্থিতে। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা সফরে এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

চন্দ্রবিন্দুর সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন সাংবাদিক সামলানোর দায়িত্ব চন্দ্রিলের। ঢাকার সাংবাদিক কিন্তু তিনিই সামলালেন চন্দ্রিলের অনুপস্থিতে। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা সফরে এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

অনিন্দ্য: আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন এটা নিয়ে কাজ করবো সেটার মধ্যে অবশ্যই বাঙ্গালিয়ানা অ্যাডঅন হবে। ফলে সেটার মধ্যে একটা অন্যরম চেহারা পায় আর কি। যেহেতু আমাদের গানের সঙ্গে একটা আনন্দের সম্পর্ক আছে বা থাকে। অন্তত চেষ্টা করেছি, একটা গান শুনে লোকের যেনো ভালো লাগে। দুটি মিনিট যেনো গানটা শুনে একটা লোকের মুখে হাসি ফোটে। তার মন খারাপ যেনো খোশমেজাজে পরিববর্তিত হয়। অনেকেই চন্দ্রবিন্দুর গান স্ট্রেস-বাস্টার হিসেবে শোনে। আর আফ্রিকানসংগীতের মধ্যে ওই ‘র’ ফর্মটা আছে। ওদের মিউজিকটা কিন্তু ওদের জীবনের খুব ইন্টিগ্র্যাল একটা পার্ট। এমন নয় যে ওরা দুঃখের মিউজিক করছে না। কিন্তু ওদের মিউজিকে বোধহয় একটা মুক্তির জায়গা আছে। ফলে ওই ধরণের সুর এখানকার অনেক গানেই ফিট করে গেছে। ‘কেউ ভালোবেসে করে জয় গোটা বিশ্ব’ এরকম একটা লিরিকের সঙ্গে আমি কিন্তু ডার্ক একটা সুর কখনো করতে পারবো না। সম্ভবও না।

গ্লিটজ: আপনাদের দশম অ্যালবামের কাজ চলছে শুনলাম, কী অবস্থায় আছে সেটা?

অনিন্দ্য: হ্যা, অ্যাকচুয়ালি কাজটা কিছুটা আটকে আছে। আমার সিনেমার কারণেও কিছুটা। যেহেতু ওটাতেই সবাই ব্যস্ত। প্রোডাকশন থেকে মিউজিক, সব কিছুর জন্যে। ‘ওপেনটি বায়োস্কোপ’ শেষ হলেই আমাদের দশম অ্যালবামের কাজ শুরু হয়ে যাবে। ২০১৫ সালে অবশ্যই দশম অ্যালবাম বের করবো এবং আমরা খুব এক্সাইটেড।

গ্লিটজ: ‘নয়’ পর্যন্ত যা পেয়েছি তার সঙ্গে কি কোনও পার্থক্য থাকবে?

অনিন্দ্য: এমনিতেই আমাদের পঁচিশ বছর বা রজতজয়ন্তীর সেলিব্রেশন চলছে। অ্যালবাম নিয়ে প্রস্তাবনা এখনও চলছে। ফলে বলাটা মুশকিল। তবে সোকল্ড চন্দ্রবিন্দু মানে যে চন্দ্রবিন্দুর উৎসবের একটা মেজাজ থাকে। সেই মেজাজটা হয়তো অ্যালবামের মধ্যে থাকবে না। নয় থেকে আলাদা হবেই।

উপল: অনেক খুঁজে দেখলাম, আমরা ‘ডার্ক সং’ খুব একট করিনি। তো ‘নয়’ অ্যালবামের দশটা গানই খুব ডার্ক। অবিভিয়াসলি দশম অ্যালাঁমে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা ব্রাইট কিছু করবো।

গ্লিটজ: কেন?

সুরজিৎ: এর কারণ হচ্ছে ডার্ক অ্যালবাম করে আমাদের যেটা ডিপ্লোয়েট বা যতোটুকু বুঝেছি তাতে জিনিসটা খুব শক্ত মনে হয়েছে। আমাদের প্রত্যেকেরই নিজস্ব ধরণ আছে। সেখান থেকে বেরিয়ে সম্পূর্ণ একটা অন্য আঙ্গিকে নিজেকে প্রকাশ করা সত্যিই খুব শক্ত। আমার মনে হয় আমরা যদি ‘নয়' অ্যালবামের মতো আরেকটা অ্যালবাম করার চেষ্টা করি আমরা পারবো না। প্রত্যেকটা মানুষেরই ব্যাক্তিগতভাবে নিজেকে প্রকাশ করার একটা ভঙ্গীমা খাকে বা একদল মানুষেরও নিজেদের প্রকাশ করার একটা ভঙ্গীমা থকে। আপনি চাইলেও সহজে সেই প্রচলিত ভঙ্গীমা ছেড়ে বেরোতে পারবেন না।

উপল: এটা অনেকটা বলা যায়, রবি শঙ্কর সবকিছু ছেড়ে যদি আজকে রক গায়তে শুরু করতেন। তিনি যেমন অসুবিধা ফেইস করতেন আমরাও সেরকম অসুবিধা কিছুটা ফেইস করেছি।

গ্লিটজ: বাজার ধরার কোনো চেষ্টা থাকবে নাকি?

অনিন্দ্য: আমরাতো কর্মাশিয়াল বাজার ধরবো বলে গানবাজনা করিনি। কারণ আমরা গান করা শুরু করলাম…

গ্লিটজ: আপনাদের অ্যালবামগুলো কর্মাশিয়ালি সাকসেস…

Image
চন্দ্রবিন্দুর সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন সাংবাদিক সামলানোর দায়িত্ব চন্দ্রিলের। ঢাকার সাংবাদিক কিন্তু তিনিই সামলালেন চন্দ্রিলের অনুপস্থিতে। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা সফরে এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

চন্দ্রবিন্দুর সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন সাংবাদিক সামলানোর দায়িত্ব চন্দ্রিলের। ঢাকার সাংবাদিক কিন্তু তিনিই সামলালেন চন্দ্রিলের অনুপস্থিতে। ব্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর, ২০১৪ ঢাকা সফরে এসেছিলেন তিনি। ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

অনিন্দ্য: কর্মাশিয়াল বাজার কিছুটা পেয়েছি আমরা। কিন্তু কর্মাশিয়াল বাজারের উপর নির্ভর করে আমরা গান করেছি তা নয়। কিছু চলেছে, কিছু গান জনপ্রিয় হয়েছে, কিছু গান কম জনপ্রিয় হয়েছে। তবে আমরা আমাদের মতো কাজ করার চেষ্টা করেছি। আমরা যেটা বুঝেছি, আমরা যদি আমাদের মতো কিছু করি তাহলেই লোকে খুশি হবে। বাজার কিরকম চাইছে সেরকম গানই সবসময় করতে হবে, এরকম মাথার দিব্যি তো কেউ দেয়নি। এমনকি এটা সিনেমার সিচুয়েশনধর্মী কোনো গান নয়। নায়কের সঙ্গে নায়িকার দেখা হলো, তারপর নায়িকা লজ্জা পেয়ে চলে গেলো— এরকম সিচুয়েশন নিয়ে একটা গান লিখতে হবে, এরকরম মাথার দিব্যি দিয়েও কেউ গান করতে বলেনি। এখানে আমাদের ভালোলাগার অ্যালবামটাই আমরা করবো। কারণ আমাদের গানের প্রাইমারি ফিলোসফি হচ্ছে— আমরা যা ভালোবাসছি, যা পছন্দ করছি, যা ঠিক মনে করছি।

গ্লিটজ: কলকাতার ব্যান্ডচর্চার কি অবস্থা?

অনিন্দ্য: আমাদের সমসাময়িক ব্যান্ডগুলোকে তো চেনেন। ফসিলস, লক্ষীছারা, ভূমি, ক্রসউন্ড, শহর রয়েছে।

উপল: পরশপাথর আর সেভাবে এগজিস্ট করেনি। সমসাময়িক অভিলাষা ছিলো। শুনলাম সম্প্রতি ওদের এক ব্যান্ড মেম্বার মারা গেছে।

অনিন্দ্য: এই ব্যান্ডগুলো নিজেদের একটা আলাদা সিগনেচার তৈরি করেছে। প্রত্যেকের আলাদা ফ্যান বেইজ আছে এবং বাংলা গানে এদের প্রত্যেকেরই আলাদা কন্ট্রিবিউশন আছে। আর সেটা আছে বলেই এদেরকে সবাই ডাকছে বা মনে রেখেছে। আমরা সকলেই কলিগ। সবার আমাদের সঙ্গেই খুব ভালো সম্পর্ক। একসঙ্গে প্রচুর অনুষ্ঠান করেছি। আমার মনে হয়, এই জার্নিটায় এরা সবাই ছিলো বলেই আমাদের এগিয়ে যাওয়াটা আনন্দের হয়েছে, ভালো হয়েছে। পরবর্তী সময়ে আমি শুধু ব্যান্ড ফর্মেট নিয়ে বলবো না, কারণ এখন অনেকটা সিনেমার গানের একটা ডমিনেশন তৈরি হয়েছে। যেহেতু ভিজুয়াল পাওয়ার আছে। সেখানে নতুনদের মধ্যে অনুপম রায় উঠে এসেছে, হ্যাঁ সে তার নিজস্ব ব্যান্ড নিয়ে কাজ করছে। খুব সুন্দর সুন্দর গান তৈরি করছে। সে একটা নিজস্ব ধরণ তৈরি করতে পেরেছে, সেটা কিন্তু কম কথা নয়। বিরাটভাবে তার একটা ফ্যান বেইজ তৈরি হয়ে গেছে। সোমলতা আচার্য্য কাজ করছে। সোমলতার খুব ইন্টারেস্টিং যেটা, সে সবসময় নিজে লেখে না বা নিজে সুর করে না। কিন্তু নতুন গান গাওয়ার চেস্টা করে। আর তার ফর্মেটটা কিছুটা ব্যান্ডের মতোই।

উপল: সমন্তক ভালো গাইছে।

অনিন্দ্য: সমন্তক ভালো গান গাইছে। ইনফ্যাক্ট সমন্তক ও সাহান বাজপেয়ীরা একটা নতুন অ্যালবাম বের করেছে ‘শিকড়’ নামে।