২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন জোহানসন

প্রথমবারের মতো মা হলেন মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসন। ৪ঠা সেপ্টেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জন্ম হয়েছে তার এবং তার সাংবাদিক বাগদত্তের প্রথম কন্যা সন্তান রোজের।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

ঠিক এক বছর আগে ফরাসি সাংবাদিক রোমেইন ডরিয়াকের সঙ্গে আংটি বদল করেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। 

চলতি বছরে খবর আসে তিনি অন্তসত্বা। রোমেইন এবং স্কারলেট- দুজনেই প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন।

'লস্ট ইন ট্রান্সলেশন’ - এর মত সিনেমার এই অভিনেত্রী অবশ্য এর আগে বিয়ে করেছিলেন আরেক মার্কিন অভিনেতা রায়ান রেনল্ডসকে। ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের।