দাম বাড়ালেন দিপিকা-ক্যাটরিনা?
‘চেন্নাই এক্সপ্রেস’, গোলিও কি রাসলিলা: রামলিলা’র পর মুম্বাই সিনেপাড়ার সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকাতে পরিণত হয়েছেন দিপিকা পাড়ুকোন। অন্যদিকে ‘ধুম থ্রি’র সাফল্য আর ‘ব্যাং ব্যাং’-এ চমকপ্রদ অ্যাকশনদৃশ্যে আবির্ভূত হওয়ার পর ক্যাটরিনাকে নিয়েও নির্মাতা ও দর্শকদের আগ্রহ কম নয়। শোনা যাচ্ছে এই সুযোগে নিজেদের পারিশ্রমিক বেশ চড়িয়ে দেন দিয়েছেন এই দুই নায়িকা।
আর তা এতটাই যে ছোটখাটো প্রযোজকদের নাগালের বাইরে চলে গেছেন দিপিকা ও ক্যাটরিনা।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, একটি থ্রিলার সিনেমা বক্স অফিসে সফল হবার পর এর সিকুয়াল তৈরির কথা ভাবেন এক প্রযোজক। সিকুয়ালের জন্য দিপিকা অথবা ক্যাটরিনাকেই নায়িকা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু দুই তারকাই সাফ জানিয়ে দেন, ১৫ কোটি রুপির নিচে কোন সিনেমায় কাজ করবেন না তারা।
প্রথম সারির নায়িকাদের মধ্যে এখন সর্বোচ্চ পারিশ্রমিকের পরিমান দেখা যায় ৮ কোটি। কিছুদিন আগেও সাঞ্জায় লিলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় কাজ করার জন্য ৮ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন দিপিকা। আর ক্যাটরিনা নিচ্ছিলেন, সিনেমাপ্রতি ৪-৬ কোটি রুপি।
প্রথম সারির অভিনেত্রীরা বেশি পারিশ্রমিক চাওয়ায় এখন প্রযোজকরা অবলম্বন ঝুঁকছেন নতুন প্রজন্মের নায়িকাদের প্রতি। আর তাদের পছন্দের তালিকায় শীর্ষে আছেন শ্রদ্ধা কাপুর , আলিয়া ভাট এবং পারিনিতি চোপড়ার মত অভিনেত্রীরা।
অবশ্য পারিশ্রমিকের বেলায় নায়কদের ধারেকাছেও যেতে পারেননি নায়িকারা। শুধুমাত্র পারিশ্রমিক বাবদ ৩৫ থেকে ৬০ কোটি রুপি নেয়ার পাশাপাশি বক্স অফিস লভ্যাংশও পেয়ে থাকেন প্রথম সারির অভিনেতারা।
