২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুন হয়েছিলেন জিম মরিসন?

রকশিল্পী জিম মরিসন মৃত্যুর পর পেরিয়ে গেছে ৪ দশকেরও বেশি সময়৤ বলা হয়েছিল অতিরিক্ত মদ্যপানই মৃত্যুর কারণ৤ এত বছর পর ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী ম্যারিয়ান ফেইথফুল বললেন, খুন হয়েছিলেন জিম মরিসন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 05:36 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

শুধু তাই নয় ফেইথফুল বলছেন, তার সাবেক প্রেমিক জঁ্য দ্যু ব্রেতেউলই খুন করেছেন মরিসনকে, যদিও তার ধারণা এটি ছিল নিছকই একটি দুর্ঘটনা। 

মরিসনের মৃত্যুতে প্রয়াত এই মাদক ব্যবসায়ীর হাত আছে - এ গুজব উঠেছিল আগেই৤ মরিসনের মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত মদ্যপানকে চিহ্নিত করলেও তার ময়নাতদন্ত করা হয়নি কখনোই। যে কারণে মরিসনের মৃত্যু নিয়ে ধোঁয়াশাও কাটেনি৤।

আর সেই ধোঁয়াশাই আরও গাঢ় হলো ফেইথফুলের দাবিতে৤ মরিসন যখন মারা যান, তখন প্রেমিক ব্রেতেউলের সঙ্গে প্যারিসের একটি হোটেলে থাকছিলেন ফেইথফুল৤।

“আমার মনে হচ্ছিল খারাপ কিছু একটা ঘটবে৤ আমি ভাবলাম, আমি কয়েকটা টুনিয়াল নেবো, আর সেখানে থাকবো না। আর ও (ব্রেতেউল) জিম মরিসনের সঙ্গে দেখা করতে গেল আর তাকে মেরে ফেললো। তবে আমি নিশ্চিত, এটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না।'

তিনি আরও বলেন, “হয়তো সে তাকে অতিরিক্ত ডোজ দিয়ে দিয়েছিল যা সে নিতে পারে নি। অবশ্য মরিসনের মৃত্যুর সঙ্গে  সম্পৃক্ত কেউই এখন আর বেঁচে নেই”।

মরিসনের মতই মাত্র ২৭ বছর বয়সে মারা যান পপ তারকা এমি ওয়াইনহাউজ৤ তার মৃত্যুর কারণ হিসেবেও চিহ্নিত করা হয় অতিরিক্ত মাদকসেবনকে। তার ব্যাপারেও মন্তব্য করেছেন ফেইথফুল। “এমি সবসময়েই আমার থেকে দূরত্ব বজায় রাখতো। তার ব্যাপারে আমি অনেক কিছু জানি যা সে চাইতো না কখনোই প্রকাশ হোক”। 

বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য ডোরস’ -এর ভোকাল হিসেবে ষাটের দশকে পুরো বিশ্বকে মাতিয়েছেন জিম মরিসন। তার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল তার ভক্ত ও সংগীতপ্রেমীরা।