২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নায়িকা মিলছে না ‘মিশন ইম্পসবিল ফাইভ’ এর

‘মিশন ইম্পসিবল’ সিরিজের পঞ্চম সিনেমা আসছে আগামী বছর। তবে এই পর্বে টম ক্রুজের বিপরীতে পর্দায় দেখা যাবে না জেসিকা চ্যাস্টেইনকে। ধারণা করা হচ্ছে, নায়িকার চরিত্রটি সম্ভবত যাচ্ছে সুইডিশ অভিনেত্রী রেবেকা ফারগুসনের কাছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 12:46 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

বিবিসি’র টিভি সিরিজ ‘দ্য হোয়াইট কুইন’-এ অভিনয় নৈপুণ্য দেখিয়ে জনপ্রিয়তা পাওয়া ৩০ বছর বয়সী এই অভিনেত্রী নজরে পড়েছেন ‘মিশন ইম্পসিবল’ সিনেমার নির্মাতাদের। পঞ্চম সিনেমাটিতে টম ক্রুজের বিপরীতে ফারগুসনকেই দেখতে পাওয়ার সম্ভাবনা তাই বেশি।

চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে ফারগুসন অভিনীত বিগ বাজেটের অ্যাকশন সিনেমা ‘হারকিউলিস’। আর এজন্যই সম্ভাবনাময়ী এই অভিনেত্রীকে অ্যাকশন ঘরানার সিনেমা ‘মিশন ইম্পসিবল’-এর জন্য উপযুক্ত বলেই মনে করছেন নির্মাতারা।

সিনেমাটির প্লট এবার কোন ঘটনাকে কেন্দ্র করে উঠবে তা এখনো জানা যায় নি।

সিরিজের পঞ্চম সিনেমাটি পরিচালনার দায়িত্ব কাঁধে উঠতে যাচ্ছে ক্রিস ম্যাককুয়ারির উপর। আইএমএফ এজেন্ট ইথান হান্ট এর চরিত্রে বড় পর্দায় পঞ্চমবারের মতো হাজির হবেন টম ক্রুজ। সঙ্গে থাকছেন জেরেমি রেনার, অ্যালেক ব্যাল্ডউইন এবং সাইমন পেগের মতো তারকারা।

প্যারামাউন্ট পিকচার্স ঠিক করেছে, ‘মিশন ইম্পসিবল’-এর নতুন এই সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের ২৫ শে ডিসেম্বর।