২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে নায়িকাদের ‘দ্য এক্সপেন্ডেবলস’

নারীদের নিয়ে তৈরি হতে যাচ্ছে অ্যাকশন সিরিজ ‘দ্য এক্সপান্ডেবলস’।  এই স্পিন-অফ টিতে  অ্যাকশন  হিরোদের বদলে থাকবেন অ্যাকশন হিরোইনরা। এমনও শোনা যাচ্ছে তারকাবহুল এই সিনেমায় নায়িকাদের তালিকায় ঠাঁই পাবেন এক বলিউডি অভিনেত্রীও।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 03:49 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

সিলভেস্টার স্ট্যালন, জেসন স্টাথাম, মেল গিবসন এবং আর্নল্ড শোয়ার্জনিগারের মত  পর্দার লড়াকু অভিনেতাদের  দেখা গেছে ‘দ্য এক্সপান্ডেবলস’ সিরিজে । কিন্তু এবার তাদের হঠিয়ে পর্দা দখল  করবেন অভিনেত্রীরা। তারাই দুর্ধর্ষ সব অ্যাকশন সিকোয়েন্সে অংশ নিয়ে দর্শক মাতাবেন।

ভারতীয় দৈনিক হিন্দুস্থান টাইমস বলছে, নায়িকানির্ভর এই ‘দ্য এক্সপান্ডেবলস’  এ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিনেত্রীদের নিতে চাইছেন নির্মাতারা আর তাদের নজর রয়েছে ভারতের দিকেও।

ছয় থেকে সাত জন অভিনেত্রীকে নিয়ে এই সিনেমার শুটিং করা হবে। সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে স্ট্যালন এবং মেল গিবসনকে। জানা গেছে সুঠামদেহী কোন বলিউডি অভিনেত্রীর খোঁজ করা হচ্ছে।

এছাড়াও শোনা যাচ্ছে, এই সিনেমায় অভিনয় করবেন হলিউডের প্রথম সারির সব  অভিনেত্রীরা।

‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ সিরিজের মিশেল রদ্রিগেজ ছাড়াও শোনা গেছে আঞ্জেলিনা জোলির নাম। এছাড়াও থাকতে পারেন ‘কিল বিল’ খ্যাত উমা থরম্যান, ‘রেসিডেন্ট ইভিল’ খ্যাত মিলা জভোভিচ, ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ খ্যাত সারাহ মিশেল গেলার।