২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দস্যুরানি’ প্রিতি

সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে আইনি লড়াই নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনার শীর্ষে তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 05:55 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

এতসব অঘটনের মধ্যেও ভক্তদের জন্য সুখবর আছে প্রিতি জিনটার কাছে। আবারও সিনেমায় ফিরছেন এই অভিনেত্রী। নিরাজ পাঠাকের নতুন সিনেমায় তার চরিত্রটি হবে দুর্ধর্ষ এক দস্যুরানির।

‘ভাইয়াজি’ নামের এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। উত্তর প্রদেশের কুখ্যাত এক দস্যুদলের সর্দারের ভূমিকায় দেখা যাবে তাকে। প্রিতি অভিনয় করেছেন তারই মুখরা এবং বদমেজাজি স্ত্রীর ভূমিকায় যে কিনা দস্যুর কন্যাও। নিরাজ পাঠাক জানান, সিনেমাটির কাজ প্রায় শেষ পর্যায়ে।

পরিচালক আরও জানান, এই চরিত্রে প্রিতির অভিনয় এতটাই বাস্তবসম্মত হয়েছে যে সানি দেওল তার পরবর্তী সিনেমাতেও তাকে চুক্তিবদ্ধ করতে চাইছেন। পাঞ্জাবের প্রেমকাহিনি সোনি-মাহিওয়াল নিয়ে নির্মিতব্য ওই সিনেমার মাধ্যমেই নিজের ছেলেকে বলিউডে নিয়ে আসছেন সানি। প্রিতি সিনেমাটিতে অভিনয় করবেন সোনির মায়ের ভূমিকায়।

সানি দেওলের সঙ্গে এর আগেও জুটি বেঁধেছেন প্রিতি। ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’ – সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের।