২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল মাথায় জয়ের মুকুট

জয় উদযাপনের এক সপ্তাহ পর জানা গেল ভুল মানুষের মাথায় উঠেছে মুকুট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাদিরা আঞ্জুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 11:36 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

গত শনিবার মিস ফ্লোরিডা ২০১৪ প্রতিযোগিতায় এমনটিই ঘটেছে।

ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার আয়োজকরা জয়ের মুকুট ‘সঠিক ব্যক্তির’ মাথায় তুলে দিয়ে আপাতত সমালোচনার তির্যক বাক্যবান থেকে খানিকটা হলেও রেহাই পেয়েছেন।

আয়োজক সংস্থা জানিয়েছে, ভোটের হিসাবে গরমিল হওয়ায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বিশ বছর বয়সী এলিজাবেথ ফেচেল গত শনিবার ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে দুই হাজার দর্শকের সরাসরি ভোটে ‘মিস ফ্লোরিডা’ খেতাব নিজের করে নেন।

তবে শেষ মুহূর্তে পাঁচ বিচারকের একজন বিচারক তার সিদ্ধান্ত বদল করেন, যা তিনি ব্যালটের বাম পাশে উল্লেখও করেছিলেন। আর সেটিই ধরা পড়েনি ব্যালট কাউন্টারে।

ভুল ধরা পড়ার পর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ২১ বছর বয়সী ভিক্টোরিয়া কোয়েন হন মুকুটের দাবিদার। প্রথম পর্যায়ে তিনি হয়েছিলেন প্রথম রানারআপ।

অবশেষে আয়োজক সংস্থা তাদের ভুল শুধরে সত্যিকারের জয়ী হিসাবে ‘মিস ফ্লোরিডা’ খেতাবে ভূষিত করেন ভিক্টোরিয়া কোয়েনকে।